মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩
বর্তমানে দিন হিসাবে দেখছেন
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জীবন শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মো. জীবন শেখ নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন আলাদাতপুর পৌর গোডাউনের পিছনে আশরাফ উকিলের বাড়ির ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানেবিস্তারিত পড়ুন
শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে চকবারা, গাবুরাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শেখ আমীর হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ সালমা বেগম সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন
মনিরামপুরে পুকুরে ডুবে শিশুর মত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে জাবের হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের সাহাবুর খানের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মারা যাওয়া শিশুর চাচাতো ভাই এনামুল হক বলেন- সকালে জাবের বাড়িতে খেলছিল। একপর্যায়ে মা সোহাগী খাতুন ছেলেকে খুঁজতে থাকেন। পরে বাড়ির অদূরে প্রতিবেশী আব্দুল আজিজ খানের পুকুরে ছেলেকে ভাসতে দেখে তিনি চিৎকার করেন। এনামুলবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ২৮ হাজার ৫৭৯ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

আশাশুনি প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আশাশুনিতে ২৮ হাজার ৫৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশ ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসাবে আশাশুনির সকল ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্প পরিচালনা করা হয়। উপজেলার ২৬৫টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ৫৩০ জন স্বেচ্ছাসেবক, ৩৮জন সিএইচসিপি, ৩৩জন এইচএ, ১১ জন এএইচআই, ৮জন এফডব্লিউভি, ৫ জনবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় বাইপাস সড়ক নির্মাণ বন্ধের দাবিতে স্বার্থান্বেষী মহলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে সরকার যখন বদ্ধ পরিকর, ঠিক সেই মূহুর্তে এটাকে পূজি করে ফাঁয়দা লুটতে ব্যাস্ত একটি স্বার্থান্বেষী মহল। এমনই চিত্র পাওয়া গেছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকাতে। সম্প্রতি যশোর টু সাতক্ষীরা প্রস্তাবিত ৬ লেনের একটি সড়ক বাস্তবায়নে সরকারি প্রজ্ঞাপন জারি হলে সরকারের বিভিন্ন সড়ক বাস্তবায়ন সংস্থা কার্যক্রম শুরু করে। তারই ফলশ্রুতিতে নাভারণ টু সাতক্ষীরা সড়কের জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মান হবে শোনারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলাবিস্তারিত পড়ুন
অসাধু চক্রের ইন্ধনে খুলনার কয়রায় ভাঙন কবলিত নদী থেকে বালু উত্তোলন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় উপজেলা কয়রার কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর ভাঙন কবলিত এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় ও বহিরাগত একাধিক বালু খেকোরা বাণিজ্যিকভাবে বিক্রির জন্য ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। প্রথমে উত্তোলিত এসব বালু বিভিন্ন জলাশয় ও ফসলি জমি ভরাট করে মজুদ রাখা হয়। পরে বিভিন্ন ঠিকাদার ও ব্যক্তির চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে। এতে নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি হয়বিস্তারিত পড়ুন
দেবহাটার কোমরপুরে রাস্তা সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমরপুরে কার্পেটিং রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে উক্ত সংস্কার কাজ পরিদর্শন করে বন্ধ করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শাখরা ব্রিজ হতে কুলিয়া ইউপি চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন সড়কটি সংস্কার কাজ চলমান রয়েছে। এ কাজের ঠিকাদার আমান রাস্তার এজিং (সাইড) এ নিন্ম মানের ইটবিস্তারিত পড়ুন
১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকতে। আর এই নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, এই ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। সোমবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচনে সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে অংশ নেন প্রধানবিস্তারিত পড়ুন

