সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ২৮ হাজার ৫৭৯ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

আশাশুনি প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আশাশুনিতে ২৮ হাজার ৫৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশ ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসাবে আশাশুনির সকল ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্প পরিচালনা করা হয়।

উপজেলার ২৬৫টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
৫৩০ জন স্বেচ্ছাসেবক, ৩৮জন সিএইচসিপি, ৩৩জন এইচএ, ১১ জন এএইচআই, ৮জন এফডব্লিউভি, ৫ জন সাকমো, ১১ জন এফপিআই কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলার ৩ হাজার ৩২৬ শিশুকে নীল ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল, অর্জিত হয়েছে ৩ হাজার ১৫৪ শিশুকে। যার শতকরা হার ৯৫%। লাল ভিটামিনের টার্গেট ছিল ২৬ হাজার ৪৪০ শিশুর; অর্জিত হয়েছে ২৫ হাজার ২৫৩ জন। শতকরা হার ৯৫.৬০%।

সকালে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ. মিজানুল হক।

ইউএইচএফপিও এবং বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন কেন্দ্রে কার্যক্রম পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন