শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসা ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ মো. সাইফুল আলম, ডাঃএ এস এম মুক্তাদির তামিম, ডা. পার্থ কুমার দে, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. আবুল কাশেম।

উল্লেখ্য সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবার জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌর সভা, ৭৮ টি ইউনিয়ন, ২৩৪ টি ওয়ার্ডে মোট ১৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে অংশ গ্রহন করবে। এবছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ১শত ৮১ জন শিশুকে নীল রং ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ২৮ হাজার ৭শত ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী