শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, মে ৫, ২০২৪

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেশব্যপী বাংলালিংক-এর বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ

কলারোয়া নিউজ ডেস্ক: দেশে চলমান তীব্র দাবদাহ মোকাবিলায় তিন দিনব্যাপী সারা দেশের প্রান্তিক জনসাধারণের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া এই কর্মসূচি চলমান তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনসাধারণের পানিশূণ্যতা রোধে কার্যকরী ভূমিকা রাখবে। গত বৃহস্পতিবার ২ মে তারিখে এই কর্মসূচি শুরু হয়। বাংলালিংক-এর সাড়ে সাত হাজারেরও বেশি মাঠকর্মীরা সারা দেশের প্রতিটি অঞ্চলে এই কর্মযজ্ঞের সঠিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান উপলক্ষে আলোচনা সভা

“সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা সঞ্চয় অফিসে, জেলা সঞ্চয় অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার দাস। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করণ বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে আম সংগ্রহের ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী মুম্বাই ও গোলাপ খাস আম ৯ মে, গোবিন্দ ভোগ ১১ মে, হিমসাগর ২২ মে, ন্যাংড়া ২৯ মে এবং আমরুপালি আম ১০ জুন সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিনিধি : ঋণ খেলাপের দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল হয়েছে।রোববার প্রার্থীতা বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বাতিল হয়। তবে মনোনয়ন ফিরে পেতে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জিয়াউর রহমান জানান,‘‘ বেসিক ব্যাংকে ঋণ খেলাপের দায়ে অ্যাড. তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ’’ এবিষয়ে তামিম আহমেদ সোহাগ জানান,‘‘বেসিক ব্যাংক থেকে ১ লাখ টাকাবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে।বিস্তারিত পড়ুন

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার। এনআই এ্যাক্টের মামলায় একবছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৬,০০,০০০/-(ষোল লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু কে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু নড়াইল জেলার সদর থানার ভওয়াখালী গ্রামের নাসিরুল ইসলাম এর ছেলে। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযানবিস্তারিত পড়ুন

ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন

ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ মে) প্রধানমন্ত্রী ফিতা কেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এসময় এএফআইপি কমান্ড্যান্ট মেজর জেনারেল ডা. নিশাত জুবাইদা নতুন ভবনের মূল বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। ২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্যাথলজি সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ‘সশস্ত্র বাহিনী ইনস্টিটিউট অফ প্যাথলজির সম্প্রসারণবিস্তারিত পড়ুন

শেষবারের মত জরিমানা ব্যাতীত খেলাপি মোটরযান হালনাগাদ করার সময় বৃদ্ধি

জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে শেষ বারের মত সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৭ মার্চ ২০২৪ তারিখের ০৭.০০.০০০.১৪৩.৫০.০০৩.২১-৭৩ স্বারকের সম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুটপারমিট) এবং ড্রাইভিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার ট্রাক মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার ট্রাক মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪/০৫/২০২৪ খ্রি. সকাল ১১.০০ টার সময় সাতক্ষীরা ট্রাক টার্মিনালের সমিতি ভবনে সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু। জরুরী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরদার। মতবিনিময় সভায় ট্রাক মালিকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব কিরণ, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম (প্রাক্তন ইউপি চেয়ারম্যান), মাকসুদুর রহমান, একে ট্রাভেলস এরবিস্তারিত পড়ুন

মানবিক কলারোয়া গড়ার প্রত্যয়ে লাল্টু-খুকু-ইমরান পরিষদের নির্বাচনী সভা

আগামিতে মানবিক ও সুস্থ ধারার কলারোয়া উপজেলা গড়ার প্রত্যয়ে নির্বাচনী কর্মী সমাবেশ করেছে লাল্টু-খুকু-ইমরান পরিষদ। আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার রাতে কেঁড়াগাছী ইউনিয়নের পাঁচপোতা প্রাইমারি স্কুল চত্বরে ওই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম আলতাফ হোসেন লাল্টু বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় আমরা একটি দলের প্রতীক নিয়ে ভোট করি। কিন্তু স্থানীয় নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলে মিলে মিশে নির্বাচনে অংশ গ্রহণবিস্তারিত পড়ুন