মে, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেবহাটায় কিশোরী প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিষয়ক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক মূল আলোচনা রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার। উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুলবিস্তারিত পড়ুন
তালায় ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভা

সেলিম হায়দার ॥ ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তালার উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজারগুলোতে চলছে প্রার্থীদের জনসভা ও মিছিল-মিটিং। এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াতকলম প্রতীক নিয়ে লড়ছেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম। বুধবার (৮ মে) উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে তার দোয়াতকলমের দ্বিতীয় নির্বাচনী জনসভা। যে জনসভায় সাধারণ মানুষের উপস্থিতিতে বাঁধভাঙা জোয়ার তৈরি হয়েছে। জনসভায় দলমত নির্বিশেষে ধানদিয়াবিস্তারিত পড়ুন
শার্শা উপজেলা নির্বাচনে ‘দোয়াত কলম’ মার্কার গণসংযোগ

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের ‘দোয়াত কলম’ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শা উপজেলার নিজামপুর ও লক্ষনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে গোড়পাড়া বাজারে নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন দলমত নির্বিশেষে সকলকে ‘দোয়াত কলম’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। পথসভায় নিজামপুর চেয়ারম্যান সেলিম রেজা বিপুল’রবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরেক শিশু

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে মরিয়ম খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আর তাবাচ্ছুম (৪) নামের আরেক শিশু হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (০৮ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মরিয়ম উপজেলার রাজগঞ্জের খালিয়া গ্রামের কবির হোসেনের কন্যা। আর হাসপাতালে চিকিৎসাধীন তাবাচ্ছুম ডুমুরিয়া থানার হাসানপুর গ্রামের রুহুল কুদ্দুসের কন্যা। রুহুল কুদ্দুস খালিয়া গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। জানা গেছে- কবির হোসেনের বাড়ির বারান্দায়বিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভায় স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটির সভা

জুলফিকার আলী : আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন কর্তৃক কলারোয়া পৌরসভায় বাস্তবায়নাধীন ওয়াস এসডিজি প্রকল্পের মাল্টি স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটির এক সভা বুধবার (৮মে) সকালে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল মেয়র শেখ জামিল হোসেনের সভাপতিত্বে পৌরসভা হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র ও কমিটির উপদেষ্টা প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগণ উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়া কলারোয়া সরকারী কলেজের সাবে অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যক্ষ আব্দুল মজিদ,শিলা রাণীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

জুলফিকার আলী : কলারোয়ায় ৩দিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার (শস্য) অতিরিক্ত উপ-পরিচালক ইকবাল আহমেদ। এর আগে স্বাগত বক্তব্য দেন- ্উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদ কেন্দ্রে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদ কেন্দ্রের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮ টায় মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ইসলামিক ফাউণ্ডেশন সাতক্ষীরার ফিল্ডবিস্তারিত পড়ুন
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) দিবাগত গভীর রাতে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহতরা হলেন, ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (৪০)। তাদের একজনের বাড়ি সীমান্ত সংলগ্ন ভরমাতুলপাড়া এবং আরেকজনের বাড়ি মাগুরা এলাকায়। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ওই দুই যুবক সীমান্তের তারকাটা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তারা সীমান্তের ৪৪৭/৫ আর পিলারের কাছে গেলেবিস্তারিত পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরা’র আয়োজনে এ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। জেলা শিশু একাডেমিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

