মে, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে এক বছর ছয়মাসের কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকালে প্রতারণা মামলায় একবছর ছয়মাসের সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রাজিব মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রাজিব মোল্যা নড়াইল জেলার সদর থানার তুজুরডাঙ্গা গ্রামের রোস্তম মোল্যা এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয়বিস্তারিত পড়ুন
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

“বাঁচিয়ে রাখি মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৪ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিবিস্তারিত পড়ুন
সিরিজ জয় বাংলাদেশের

ঘাম ঝরানো জয়ে দুই ম্যাচ রেখেই সিরিজ বাংলাদেশের আগের দুই টি-টোয়েন্টিতে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। তবে এবার আর সহজ জয় নয়। শেষ পর্যন্ত লড়লো জিম্বাবুয়ে। যদিও শেষ রক্ষা করতে পারেনি তারা। উত্তেজনাপূর্ণ ম্যাচে সফরকারীদের ৯ রানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। দলীয় ১৬ রানের মাথায় মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ওপেনার জয়লর্ড গাম্বিকেবিস্তারিত পড়ুন
জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা

ওয়ান ইলেভেনে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসার সময় সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মে) সংসদে ওই সময়কার ঘটনা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, বার বার গ্রেফতার হয়েছি। অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করে আজ জনগণের সেবা করতে পারছি। সাহসের সঙ্গে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের শক্তিবিস্তারিত পড়ুন
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি লুর প্রথম ঢাকা সফর হবে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র লুর ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, আগামী ১৪ থেকে ১৬ মে ঢাকা সফর করতে পারেন লু। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আসবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত মাসে ডোনাল্ড লু ওয়াশিংটনে অবস্থিতবিস্তারিত পড়ুন
শার্শা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের গণসংযোগ

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের ‘দোয়াত কলম’ প্রতীকের পক্ষে নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে গয়ড়া গ্রামে নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন দলমত নির্বিশেষে সকলকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। পথসভায় গয়ড়া আওয়ামীলীগের সহ-সভাপতি আজগার আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন
সংষ্কার ও সংরক্ষণ জরুরী
ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কলারোয়ার ঐতিহাসিক মঠবাড়ি মন্দির

মঠবাড়ি মন্দির। মধ্যযুগীয় পুরাকীর্তির নিদর্শন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় আজো দাঁড়িয়ে আছে স্বমহিমায়। তবে অনেকটা অযত্ন, অবহেলা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নাদশায় রূপ নিয়েছে ঐতিহাসিক এই স্থাপনাটি। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে ঐতিহাসিক এই প্রত্নস্থলটির অবস্থান। ২৫৭ বছরের পুরানো ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত পিরামিড আকৃতির এই মঠ-মন্দির প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন হয়ে আজো দাঁড়িয়ে আছে। এখনো প্রতিদিন নানান বয়সী দর্শনার্থীরা সেখানে যান সময় কাটাতে, পাশেবিস্তারিত পড়ুন
সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মান বন্ধের দাবি

সাতক্ষীরা শহরের সবুজবাগে ভূমি কর্মকর্তা তপন হালদার কর্তৃক পৌর আইন না মেনে অবৈধভাবে প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের পলাশপোল সবুজবাগ গ্রামের মৃত কালিদাসের পুত্র রবিন কুমার মল্লিক। লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগ এলাকার বাসিন্দা। আমাদের প্রতিবেশী বনমালি হালদারের পুত্র ভূমি অফিসের পেশকার তপনবিস্তারিত পড়ুন
ঘোড়া প্রতীক
যশোরের কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের পক্ষে গণজোয়ার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮মে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৮মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পক্ষে উপজেলা ব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে, ১টিবিস্তারিত পড়ুন
বিশ্বের লম্বা রুটি বানিয়ে রেকর্ড গড়ল ফ্রান্স, দৈর্ঘ্য কত?

ফ্রান্সে রুটি তৈরির একদল কারিগর বিশ্বের সবচেয়ে লম্বা, সরু, পাতলা পাউরুটি তৈরি করেছেন। এটির দৈর্ঘ্য ১৪০ দশমিক ৫৩ মিটার (৪৬১ ফুট)। এটি রোববার তৈরি করেন তারা। এই রুটি দেশের অতি পরিচিত একটি প্রতীক, যা স্থানীয়ভাবে ‘ব্যাগুয়েট’ নামে পরিচিত। পাঁচ বছর ধরে সবচেয়ে লম্বা এই রুটি তৈরির রেকর্ড ইতালির দখলে ছিল। এই পাউরুটি সাধারণত যে আকারের হয়ে থাকে, এটি তার চেয়ে ২৩৫ গুণ বেশি লম্বা। প্যারিসের শহরতলি সুরেসনেসে ফ্রান্স কনফেডারেশন অব বেকারবিস্তারিত পড়ুন

