মে, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
‘এটি শুধু আমি বলছি না, সাংবাদিক বন্ধুরাও বলেন’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমের সুরক্ষা, মুক্ত গণমাধ্যম এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার আছে এবং থাকবে। তবে রাজনীতি ও বিভিন্ন পেশার মতো তথ্যের সঙ্গেও অপতথ্যের বিস্তৃতি আমরা দেখি। অপসাংবাদিকতাও দেখি। এটি শুধু আমি বলছি না, সাংবাদিক বন্ধুরাও বলেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে ‘গ্রহের জন্য গণমাধ্যম: পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।বিস্তারিত পড়ুন
প্রভাবশালীরা উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে: ইসি রাশেদা

উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাবশালীরা প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শনিবার সকালে রাজশাহীতে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী বিভাগীয় প্রশাসন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময়সভার আয়োজন করে। রাশেদা সুলতানা বলেন, ‘উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রভাবশালীরা এ নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।’ স্থানীয় এমপিদের দৃষ্টি আকর্ষণ করেবিস্তারিত পড়ুন
কিমের ‘প্লেজার স্কোয়াডে’ ২৫ সুন্দরী, কী যোগ্যতায় নেয়া হয় তাদের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। কিছু দিন পর পরই তাকে নিয়ে নতুন নতুন বিতর্ক ছড়িয়ে পড়ে। দেশটি থেকে পালিয়ে আসা এক তরুণীর দেওয়ার তথ্যের জেরে এবার নতুন বিতর্কের মুখে কিম। ডেইলি মিররের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক তরুণী ইওনমি পার্ক দেশটির নেতা কিম জং উন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পার্ক দাবি করেছেন, কিম জং-উন তার ‘প্লেজার স্কোয়াড’ এর জন্যবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচনে সম্পৃক্ততা, বিএনপির আরো ৬১ নেতা বহিষ্কার

শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় আরও ৬১ জন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতারা আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জনানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ওবিস্তারিত পড়ুন
এমপি হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ কেন ফেসবুকে শেয়ার করেন, জানালেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই জনগণের নানা হয়রানি ও ভোগান্তির কথা পার্লামেন্টে জোর গলায় উচারণ করে আসছেন এই এমপি। শুধু তাই নয়, একজন এমপি হিসেবে সরকারি যে টাকা বরাদ্দ পান সেটিও ফেসবুকে পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন তিনি। এ কারণে প্রশংসাও পান ব্যারিস্টার সুমন। বরাদ্দের টাকা অন্য এমপিরা গোপন রাখলেও কেন জনগণকেবিস্তারিত পড়ুন
ফের বাংলাদেশে প্রবেশ করলো ৩৬ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ

মিয়ানমারের চলমান সংঘাতের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৩৬ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে টেকনাফের নাজির পাড়া, দক্ষিণ জালিয়া পাড়া ও জালিয়া পাড়া থেকে তারা প্রবেশ করেছে বলে অনেকেই জানিয়েছেন। তবে ৩৬ জনের মধ্যে কে কোন পদবির তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির পাশে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। জানা গেছে, সকালে টেকনাফেরবিস্তারিত পড়ুন
নির্বাচনের কথা সরকারের মুখে মানায় না : মির্জা আব্বাস

সরকার উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা তো সরকারই দেখি না। এটা নির্বাচন করে সরকার হয়নি। সুতরাং এ সরকারকে উৎখাত করার বা রাখার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে, তখন এই সরকারকে ফেলে দেবে। তারা ক্ষমতায় থাকতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকবিস্তারিত পড়ুন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে: হারুন

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেফতার মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (৪ মে) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে।বিস্তারিত পড়ুন
আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দি ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, আমি আলোচনার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো চুক্তির জন্য নয় এবং গত ১৮ মাস ধরেই আমি এ কথা বলে আসছি। আদিয়ালা কারাগারে ইমরান খান সাংবাদিকদের বলেন, আলোচনা রাজনীতিরই অংশ, যা বিরোধীদের সঙ্গে হয়। তবে তার দল তিনটি দল ছাড়া সবার সঙ্গে আলোচনায় রাজি। ইমরান খান বলেন, যারা দেশ ছেড়ে চলে যেতে চায় অথবা কারাভোগ এড়াতে চাই তারাই কেবল চুক্তি করে। তিনি আলোচনারবিস্তারিত পড়ুন
রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে কারখানা বন্ধের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছেন তাদের ভোগান্তি বেশি। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক গণমাধ্যমকে বলেছেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদবিস্তারিত পড়ুন

