মে, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা: মো: মাহমুদুল হাসান পলাশ

শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা: সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ এর ফেলোশিপ নিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)। শনিবার (৪ মে) তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৩ জুন দেশে ফিরবেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি আদেশও জারি করেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিটবিস্তারিত পড়ুন
কানাডায় শিখ নেতাকে খুনের ঘটনায় ৩ ভারতীয় গ্রেফতার

কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে খুনের ঘটনায় তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন হারদিপ সিং নিজ্জারকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।বিস্তারিত পড়ুন
রাজউকের প্লট-ফ্ল্যাট বরাদ্দ নিয়ে নতুন বিধিমালা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে নতুন বিধিমালা করা হয়েছে। গত ২৫ এপ্রিল ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা, ২০২৪’ জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিধিমালায় রাজউকের ভূমি বা আবাসিক প্লট, বাণিজ্যিক প্লট, বাণিজ্যিক স্পেস, শিল্প প্লট, প্রাতিষ্ঠানিক প্লট বা ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর আগে এ বিষয়ে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ল্যান্ড অ্যালোটমেন্ট) রুলস, ১৯৬৯’ ছিল। যেটি বাতিলবিস্তারিত পড়ুন
একদিনে চার জেলায় সড়কে ঝরলো ১০ প্রাণ

দেশের চার জেলা নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৩ মে) রাত ও শনিবার (৪ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপয় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়াবিস্তারিত পড়ুন
‘আজ যদি ক্যারিয়ার না থাকে, কেউ আমাকে ডাকবে না’

বর্তমান সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়প্রতিভা দিয়ে অল্প সময়েই আলোচনায় আসেন তিনি। শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন গল্প ও চরিত্র বাছবিচার করে অভিনয়ে নাম লেখাতে। সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারের এ সুসময়ে মাঝেমধ্যে বাধারও সম্মুখীন হতে হয় তাকে। কারণ ভালো গল্প বাছাই করতে গিয়ে পরিচিত অনেককেই ‘না’ বলতে হয়। আর এই ‘না’ বলার কারণে নাকি মিডিয়ায় তার শত্রু দিন দিন বাড়ছে। ২০২০ সালের দিকেবিস্তারিত পড়ুন
বৃষ্টিপাতের সম্ভাবনা, কাল থেকে কমতে পারে তাপমাত্রা

তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময় ভোলায় ৩২, চট্টগ্রাম ও কুতুবদিয়ায় ২৭, টেকনাফে ২০, শ্রীমঙ্গলে ১২, বান্দরবানে ৬ মিলিমিটারসহ সিলেট, রাঙামাটি, মোংলা ও সন্দ্বীপে সামান্য থেকে ৪বিস্তারিত পড়ুন
নড়াইলে গাঁজাসহ চারজন গ্রেফতার

নড়াইলে পৃথক তিনটি অভিযানে গাঁজাসহ চারজন গ্রেফতার। গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) নামের দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বশির শেখ (৩৫) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের মৃত মানিক শেখের ছেলে এবং রাসেল ফকির (২৫) একই গ্রামের ওছি ফকিরের ছেলে। সকালে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের পেড়লী দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের মাঝখানবিস্তারিত পড়ুন
কলারোয়ার অপরূপ পুরাকীর্তি শ্যামসুন্দর মঠ-মন্দির, সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ

শেখ জিল্লু : প্রকৃতির সাথে পুরাকীর্তি যাদের সমানভাবে আকর্ষণ করে তাদের আসতে হবে সাতক্ষীরার কলারোয়ার সীমান্ত জনপদ সোনাবাড়িয়ায়। মধ্যযুগীয় নানা পুরাকীর্তির নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে আছে গোটা সোনাবাড়িয়াজুড়ে। এমনই এক পুরাকীর্তির নাম মঠবাড়ি মন্দির গুচ্ছ। সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা গেলে এটি হতে পারে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। কলারোয়া উপজেলা সদর থেকে ৯.৬ কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে ঐতিহাসিক এই প্রতœস্থলটির অবস্থান। ২৫৭ বছরের পুরানো ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত পিরামিড আকৃতির এই মঠ-মন্দিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি রবির পক্ষ থেকে শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

দেশ জুড়ে বইছে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ। তৃষ্ণার্ত ক্লান্ত পথচারী ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে বিশুদ্ধ সুপেয় খাবার পানি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ মে) বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গৌষ্ঠীর আয়োজনে সাতক্ষীরা শহরের সুলতানপুর বকুলতলা মোড়, সুলতানপুর বাজার মোড়, পিএন স্কুল মোড় ও পিটিআই মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত ক্লান্ত পথচারীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত তুলে ধরে দক্ষিণ জনপদকে রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানিয়ে সাতক্ষীরার সাংবাদিকদের আহবানে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। বক্তব্য রাখেন সাবেক সভাপতি চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র আবুল কাসেম, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, এখনবিস্তারিত পড়ুন

