মে, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণ কাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার

শেখ জিল্লু: সাতক্ষীরার কলারোয়ার জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বেত্রবতী সেতু নির্মাণ কাজ কিছুটা শুরু হয়ে বন্ধ হয়ে রয়েছে প্রায় ৮ মাস ধরে। প্রথমদিকে এটির নির্মাণ কাজ শুরু করে ফেলে রাখা হয়েছিলো দীর্ঘদিন। আবার গত বছরের আগস্টে নদীর দুই তীরের জমি অধিগ্রহণ, সীমান্ত চিহ্নিতকরণ সম্পন্ন করার পাশাপাশি ভবন উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ায় সেতু নির্মাণের ক্ষেত্রে সকল বাধা দূর হয়। কিন্তু কাজ শুরু হওয়ার পর গত ৮ মাস ধরে আবারো বন্ধ রয়েছে এটির সকলবিস্তারিত পড়ুন
একই দিনে কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যোগদান

সরকারী বিধি মোতাবেক কলারোয়ার দেয়াড়া বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘ ৬ বছর পরে শুণ্যপদে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান যোগদান করেছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল কুমার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমানের উপস্থিতিতে তারা যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন আব্দুস সালাম। এর আগে তিনি কলারোয়া ইলিশপুর কেকেএপি মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দিন কর্মরত ছিলেন। এছাড়া সহকারী প্রধান শিক্ষক যোগদানবিস্তারিত পড়ুন
ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি
কলারোয়ায় কৃষির জলবায়ু পরিবর্তন প্রকল্পের কর্মশালা

কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষির অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-ক্লাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলাবায়ু পরিবর্তণ অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুলবিস্তারিত পড়ুন
তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু

সাতক্ষীরা তালায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ মে) সকালে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সরোয়ার হোসেন। উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সরদার মশিয়ার রহমান (চিংড়িবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির হাড়গোড় উদ্ধার, আটক ১

সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুল হোসেন শিমুল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিমুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, ‘বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের পোল্ট্রি খামারের বিষ্টা ফেলানোরবিস্তারিত পড়ুন
যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান- শ্রমিকেরা ধান কাটতে গিয়ে দেখলেন ধান ক্ষেতে পড়ে আছে রক্তাক্ত লাশ। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। নাম-পরিচয় না জানলেও স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর হবে। পরে খবর পেয়ে এই লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ মে) ভোরে যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেতে। লাশ উদ্ধারের বিষয়টিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় ৩ জন কৃষকের মাঝে বিতরণ করা হয় ৩টি কম্বাইন হার্ভেস্টার মেশিন। সরকার এসব যন্ত্রে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে। ৩টি যন্ত্রপাতিতে সরকারিভাবে কৃষকদের ভর্তুকি দেওয়া হয়েছে ৪৬ লাখ ২৫বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি কায়পুত্র সম্প্রদায়ের ভুমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত। হেলথ এন্ড সেফটি ফর গালর্স এন্ড ওমেন প্রকল্পের আওতায় অক্সফামের অর্থায়নে ও ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর পরিচালক (প্রকল্প ও কর্মসুচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারবিস্তারিত পড়ুন
রূপান্তরের আয়োজনে
কলারোয়ায় আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা

কলারোয়ায় রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময়ের উপর গুরুত্বারোপ করা হয়। বৃহষ্পতিবার (২ মে) কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুব ফোরামের আহবায়ক আব্দুস সাত্তার। জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য এসএম ফারুক হোসেন, শীলা রানী হালদারসহ অন্যর এসময় উপস্থিত ছিলেন। সভায় আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায়বিস্তারিত পড়ুন
কেশবপুরে বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

যশোরের কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা ২ মে সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির আহবায়ক খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথ, রমেশ পাল, আবু বক্কর সিদ্দিক, নুরুল হুদা, গৌতম সেন, রফিকুল ইসলাম, সুকেশ অধিকারী, জাহাঙ্গীর হোসেন, আবুল বাসার, গাড়ীর মালিক সাবেক পৌর কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস, রবিউলবিস্তারিত পড়ুন

