শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক চাকরিচ্যুত

অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার দিবাগত রাতে (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নাম প্রকাশ না করা শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চিকিৎসক রাজু আহমেদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। ২০২৩ সালের ৩০ অক্টোবর রাতে রাজশাহী নগরের একটিবিস্তারিত পড়ুন

কলকাতায় এমপি আনারের হাড় ও খুলি খুঁজতে নতুন উদ্যোগ

খালের নোংরা পানি থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহের হাড় এবং মাথার খুলি উদ্ধার করতে ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে দেশটির সিআইডি। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, খুনের ঘটনায় আটক জিয়াদ হাওলাদারের দাবি ছিল, আজিমের দেহের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙড়ের পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে। সেখানে গত সাত দিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি নামিয়েবিস্তারিত পড়ুন

এনডিএ’র সঙ্গে লড়াই জোরালো হচ্ছে ইন্ডিয়ার, যারা জিতছে জানা যাবে যখন

বুথফেরত জরিপে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ’কে যোজন যোজন এগিয়ে রাখা হয়েছিল। তবে পোস্টাল ব্যালট ও ইভিএমের ফলাফলে ভিন্নতা দেখা যাচ্ছে। এনডিএ’র সঙ্গে লড়াই জোরালো হচ্ছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়ার। এনডিটিভির গণনা অনুযায়ী, এখন পর্যন্ত ২৯০টি আসনে এগিয়ে আছে এনডিএ জোট। আর ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২৩টি আসনে। গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচন। মোট ৭ দফার ভোটগ্রহণ শেষ হয় ১ জুন। মঙ্গলবার (৪ জুন) ৮টাবিস্তারিত পড়ুন

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান পুনঃনির্বাচিত

প্রাইম ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের (২০২৪২০২৬) মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছেন। ২০২০ সালে তিনি প্রথমবারের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গত দুই মেয়াদে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান থেকে প্রাইম ব্যাংক বেস্ট ডিজিটাল ব্যাংক, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক খাতে সুশাসন, লিঙ্গ বৈচিত্র্য, টেকসই উন্নয়ন, এবং সুযোগ্য নেতৃত্বসহ নানা বিষয়ে মাইলফলক বা প্রশংসা অর্জন করেছে। তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

আনার হত্যায় শিলাস্তিরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমান। সোমবার (৩ জুন) রিমান্ড চলাকালীন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকেবিস্তারিত পড়ুন

নড়াইলের মাইজপাড়া ইউপির নবনির্বাচিত নারী চেয়ারম্যানের শপথগ্রহণ

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন বেলী শপথ গ্রহণ করেছেন। সোমবার (৩জুন) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সদস্য সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সাথে এমপি স্বপনের সৌজন্য সাক্ষাৎ

দীপক শেঠ, কলারোয়া: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার (৩ জুন) দুপুরে রাজধানী ঢাকার তেজগাঁও পুরাতন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়ার নানা উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। জানা যায়, আধা ঘন্টা ব্যাপী সৌজন্য সাক্ষাৎকালে ফিরোজ আহমেদ স্বপন এমপিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতিতে অবসর ভাতা ও ঋণের অর্থ বিতরণ

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা- মৃত্যুকালীন ভাতা ও ঋণের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক নূরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএম আব্দুল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে দিনদুপুরে মসজিদ থেকে ব্যাটারি চুরি

কলারোয়ার কেঁড়াগাছির মাঝেরপাড়া বায়তুর নূর জামে মসজিদ থেকে দিনদুপুরে ব্যাটারি চুরি করেছে কে বা কারা। সোমবার (৩ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। বায়তুর নূর জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক ও সেক্রেটারি মোকবুল হোসেন গাজি জানান, যোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে যাই। আসরের নামাজের সময় এসে দেখি মসজিদের সোলাররের ব্যাটারিটি নেই। অনেক খোঁজাখুঁজি পরেও কোন সন্ধান মেলেনি। দিনদুপুরে এমন কর্মকাণ্ডে হতভাগ হয়ে পড়েছেন মসজিদের মুসল্লিসহ এলাকার সূধীজন।

খুলনা বেতারের শুদ্ধাচার পুরস্কার লাভ কলারোয়ার নূরুল ইসলামের

কামরুল হাসান।। “খুলনা বেতার”-এর আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সাতক্ষীরার কলারোয়ার সন্তান মো. নূরুল ইসলাম শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। বাংলাদেশ বেতার এর আওতাধীন আঞ্চলিক কেন্দ্র ও ইউনিট প্রধানদের মধ্যে বাংলাদেশ বেতার এর আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম ২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। জানা গেছে, চাকুরীক্ষেত্রে সততা, সময়নিষ্ঠতা, কর্তব্য পরায়ণতা ও অফিস ব্যবস্থাপনায় সন্তোষজনক ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশক্রমে মো. নূরুল ইসলামকে শুদ্ধাচার পুরস্কারেরবিস্তারিত পড়ুন