শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের ইটাগাছা তিতুমীর কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় এ বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন

বাইসাইকেল নিয়ে যত মজার তথ্য

বাইসাইকেল বা দুই চাকার সাইকেল নিঃসন্দেহে অভিনব এক আবিষ্কার। দ্রুতগতির অনেক যান আবিষ্কারের কারণে একটা সময় ভাবা হচ্ছিল এর চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে যানবাহনটি পরিবেশবান্ধব হওয়ায় এখন উন্নত অনেক শহরেও সাইকেলের জনপ্রিয়তা বেড়েছে। রোববার ছিল বিশ্ব বাইসাইকেল দিবস। প্রাচীন এই দ্বিচক্রযান নিয়ে মজার কিছু তথ্য জেনে রাখতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাইকেল নিয়ে কিছু তথ্য- * ১৮১৭ সালে কার্ল ফন ডায়েস নামের জার্মান এক অভিজাত ব্যক্তি ঘোড়াবিস্তারিত পড়ুন

ছক্কা মেরেই মৃত্যুর কোলে ক্রিকেটার, দেখুন ভিডিও

ক্রিজের মধ্যে এক পা এগিয়ে গিয়ে ছক্কা হাঁকালেন ব্যাটার। তার পরেই লুটিয়ে পড়লেন মাটিতে। ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যু হলো যুবকের। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঠাণের মিরা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজারের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গোলাপি রঙের জার্সি পরা এক যুবক ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। বোলারের ছোড়া বলে স্টেপ আউট করে ব্যাট চালাল তিনি। বোলারের মাথার ওপর দিয়ে বল গিয়ে পড়ে বাউন্ডারি পেরিয়ে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর এমপির সাথে নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির মতবিনিময়

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। সোমবার বেলা ১১ টায় সদর এমপির বাসভবনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে মতবিনিময় করেছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংসদ সদস্য আশরাফুজ্জামানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দক্ষিণ আলীপুর কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের দক্ষিণ আলীপুর কমিউনিটি ক্লিনিকে ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩জুন) দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া কমিউনিটি ক্লিনিক ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আলীপুর ইউনিয়নের দাস, ঋষি, পাড়ুই সম্প্রদায় সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দেড় শতাধিক নারী ও কিশোরীকে দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারবিস্তারিত পড়ুন

বেনজীরের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দেশত্যাগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত হন কিনা, নাকি তিনি সময় নিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়। সাম্প্রতিক এন্টিগুয়া ও নিইউয়র্ক সফর শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার সিইও কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত করার নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন এর হাতে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩.০৬.২০২৪) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভা সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে হয়। সভার বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি স্টেশনেই কোন নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জুন) বিকাল সাড়ে ৫টায় আলিপুরস্থ ট্রাক টার্মিনালে সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর’র সভাপতিত্বে সমিতির সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, আব্দুল মোমেন ষখান চৌধুরী (সান্টু চৌধুরী), তাহমিদ শাহেদ চয়ন, তৌহিদুজ্জামান বাবলু, সাবেক ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাঈদ আহমেদ রনজু, কিরণ, মনির, মকছুদুর রহমান, হাসিবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডি.বি হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির সভা

সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জুন) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে (পিটিএ) কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন পিটিএ কমিটিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান বাবুকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। সদ্য সমাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন: নেতৃবৃন্দরা হলেন- নলকুড়া নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, নলকুড়া মিউজিক্যাল একাডেমির পরিচালক মো. আব্দুল মতিন, কদমতলাবিস্তারিত পড়ুন