শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর এমপির সাথে নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির মতবিনিময়

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
সোমবার বেলা ১১ টায় সদর এমপির বাসভবনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে মতবিনিময় করেছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে মতবিনিময়কালে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ ইউসুফ আলী সরদার, শেখ রিয়াজুল, শেখ ফারুক হোসেন, শেখ শওকত হোসেন, শাহাজাহান আলী ছোট বাবু, বদিউজ্জামান বদু, জিএম রেজাউল করিম রেজা, সুপদ ব্যানার্জি, ফজলুল হক, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাংবাদিক রুবেল হোসেন, সেলিম হোসেন, শাহানারা খাতুন রিনা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর কাছে সাতক্ষীরার সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুনীতি বন্ধসহ রাস্তাঘাট, রেললাইন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক ছয়লেন নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবন টেক্সটাইল পুনারায় চালুর জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী