শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইসাইকেল নিয়ে যত মজার তথ্য

বাইসাইকেল বা দুই চাকার সাইকেল নিঃসন্দেহে অভিনব এক আবিষ্কার। দ্রুতগতির অনেক যান আবিষ্কারের কারণে একটা সময় ভাবা হচ্ছিল এর চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে যানবাহনটি পরিবেশবান্ধব হওয়ায় এখন উন্নত অনেক শহরেও সাইকেলের জনপ্রিয়তা বেড়েছে।

রোববার ছিল বিশ্ব বাইসাইকেল দিবস। প্রাচীন এই দ্বিচক্রযান নিয়ে মজার কিছু তথ্য জেনে রাখতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাইকেল নিয়ে কিছু তথ্য-

* ১৮১৭ সালে কার্ল ফন ডায়েস নামের জার্মান এক অভিজাত ব্যক্তি ঘোড়া ছাড়া একটি ক্যারিজ বা বগি উদ্ভাবন করেন। দুই চাকার, প্যাডেল ছাড়া যানটি চালাতে হতো মাটিতে পা দিয়ে ধাক্কা দিয়ে। ড্রাইসাইন নামে পরিচিত বেশ দ্রুতগতির এই দ্বিচক্রযান আধুনিক বাইসাইকেলের জন্মে বড় ভূমিকা রাখে।

* হাই হুইল বা উঁচু চাকার বাইসাইকেল ১৮৭০-এর দশকে খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর বাইসাইকেল নামটি পরিচিতি পায় ১৮৬০-এর দশকে।

* প্রথম উড়োজাহাজ উদ্ভাবন করা দুই ভাই অলিভার রাইট ও উইলবার রাইটের যুক্তরাষ্ট্রের ওহাইওর ডেটনে বাইসাইকেল মেরামতের একটি দোকান ছিল। সেখানে নিজেরা বাইসাইকেল তৈরিও করেন। এই ওয়ার্কশপেই ১৯০৩ সালে রাইট ফ্লাইয়ার নামের উড়োজাহাজটি প্রস্তুত করেন তারা।

* ২৫ বছরের যুবক ফ্রেড এ বির্চমোর ১৯৩৫ সালে বাইসাইকেলে বিশ্বভ্রমণ করেন। এশিয়া, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে এই ভ্রমণে মোট ৪০ হাজার মাইল পাড়ি দেন তিনি। এর মধ্যে বাইসাইকেলে চেপে অতিক্রম করেন ২৫ হাজার মাইল, বাকিটা নৌকায়।

* চীনে প্রথম বাইসাইকেল আসে উনিশ শতকের শেষ দিকে। তারপর থেকে দেশটিতে এর জনপ্রিয়তা বাড়তেই থাকে। বর্তমানে চীনজুড়ে চলছে ৫০ কোটি বাইসাইকেল।

* নেদারল্যান্ডসে যাতায়াতের ৩০ শতাংশই হয় বাইসাইকেলে। দেশটির নাগরিকদের মধ্যে ১৫ বছরের বেশি বয়স্ক প্রতি আটজনের মধ্যে সাতজনেরই আছে বাইসাইকেল।

* প্রতি বছর বিশ্বজুড়ে নতুন ১০ কোটি বাইসাইকেল তৈরি হয়।

* গত ৩০ বছর ধরে বিশ্বের বিভিন্ন শহরে বাইসাইকেলের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র ডেলিভারি দেওয়া জনপ্রিয় হয়ে উঠছে। যানজটের মধ্যে কম সময় লাগা এবং অর্থ সাশ্রয়ী হওয়া এর জনপ্রিয়তা বাড়ার কারণ।

* দ্য ট্যুর দে ফ্রান্স বিশ্বের বিখ্যাত বাইসাইকেল রেসগুলোর একটি। ১৯০৩ সালে শুরু হয় এই প্রতিযোগিতা।

* বাইসাইকেল মোটো ক্রসকে (বিএমএক্স) রোমাঞ্চকর একটি বাইসাইকেল রেস বলতে পারেন। দুর্গম, কঠিন পথ পেরোতে হয় এই রেসে। ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসে প্রতিযোগিতার তালিকায় ছিল এটি।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন