শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বাংলাদেশ- ভারত সম্প্রীতি উৎসব

দুই বাংলার গুণীজনদের সংবর্ধনায় সাতক্ষীরার মনোরঞ্জন কর্মকার

জুয়েলারি শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিউ লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের প্রোপাইটার মনোরঞ্জন কর্মকার। বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব ২০২৪ দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব ও গুণীজন সম্মাননা ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে শুক্রবার (৩১ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিকের যাত্রা শুরু

কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিক যাত্রা শুরু করেছে। এটি একটি সেবামূলক প্রাইভেট হাসপাতাল। শনিবার (১জুন) বিকালে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেবামূলক প্রতিষ্ঠানটির শুভ যাত্রা শুরু হয়। উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওয়াল্টন প্লাজার দ্বিতীয় তলা এই ক্লিনিকটি। এখানে রয়েছেন-এমবিবিএস, সিএমইউ, সিসিডি, ডিএমইউ, এডিএমইউ ডা: সিরাতুন তাসকিরা বাঁধন। ক্লিনিকটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা আইয়ুব আলী, অগ্রনি ব্যাংকের ডিজিএম সিরাজুল হক, বাংলাদেশ ব্যাংক খূলনার অতিরিক্ত পরিচালক আমিনুরবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ার ১৩নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি টিম কাজ করছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।

৩০ জুনই এইচএসসি পরীক্ষা, ফেসবুকে ছড়ানো বিজ্ঞপ্তি ভুয়া

উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস পেছানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তা ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের নামে ছড়ানো এই বিজ্ঞপ্তির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বলেন, ‘পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ সূচি অনুযায়ী আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত বলেও জানান তিনি। ৩০ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবেবিস্তারিত পড়ুন

পায়ুপথে স্বর্ণ নিয়ে যাওয়া বিমানবালা গ্রেফতার

পায়ুপথে স্বর্ণ নিয়ে পাচারের অভিযোগে এক বিমানবালা গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অভিযুক্ত ওই নারীর নাম, সুরভী খাতুন। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। দেশটির ডিরেক্টোরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরাই) জানায়, ওই নারী ওমানের রাজধানী মাস্কাট ফেরত একটি ফ্লাইটে কান্নুর এয়ারপোর্টে পৌঁছলে তাকে দেখে সন্দেহ হয়, এরপর তার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।বিস্তারিত পড়ুন

কেশবপুরে ৩৬তম ৮ম প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠানের সমাপনী

যশোরের কেশবপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ৩৬তম ৮ম প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠানের সমাপনী হয়। উপজেলার চুয়াডাঙ্গা সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ৩৬তম ৮ম প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বিশ্বাস, প্রেসক্লাব কেশবপুর দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময় কেশবপর প্রতিনিধিবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবককে কুপিয়ে খুন

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামে কুপিয়ে হত্যার ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আনিস শেখ (৩৫) উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মুসারেফ শেখের ছেলে। উপজেলার নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, উপলেজার কলাবাড়ীয়া ইউনিয়নের চরকান্দিপাড়া ইটের ভাটা থেকে সন্ধারপর আনিসকে দুবৃত্তরা এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েবিস্তারিত পড়ুন

নড়াইলে পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের আয়োজনে “পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। তিনি প্রথমে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। পরে তিনি নিজে ব্যাটার হিসেবে খেলে খেলার উদ্বোধন করেন। শুক্রবার (৩১ মে) খেলা শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। শরীর ও মনকে সুস্থ ওবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে আদালতের রায় অমান্য করে হিমাদ্রী সরকারের পৈত্রিক জমি জবর দখলের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে আদালতের রায় ও নির্দেশনা অমান্য করে একটি সংখ্যালঘু অসহায় পরিবারের পৈত্রিক ভোগদখলীয় জমি জোর করে বিবাদমান জমিতে বেড়া দিয়ে স্থাপনা নির্মাণ ও জবর দখলের পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী ভূমিদস্যু বাহিনী। নাড়ীপোতা পৈত্রিক ভোগদখলীয় জন্মভিটায় নিরাপত্তার সাথে বাকী জীবন কাটাতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি হস্তক্ষেপ কামনা করে আকুতি জানিয়েছে ভূক্তভোগী অসহায় পরিবার। কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত বলাই চন্দ্র সরকারের ছেলে হিমাদ্রী সরকার জানান, মৃতবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ডাঃ এস এম নাইম হোসেন নয়ন, পিআইও মোঃ সোহাগ খান। সভায় ইউএনওবিস্তারিত পড়ুন