শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০ জুনই এইচএসসি পরীক্ষা, ফেসবুকে ছড়ানো বিজ্ঞপ্তি ভুয়া

উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস পেছানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তা ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা শিক্ষা বোর্ডের নামে ছড়ানো এই বিজ্ঞপ্তির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি বলেন, ‘পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

সূচি অনুযায়ী আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত বলেও জানান তিনি।

৩০ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

এবার ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোভিড মহামারির কারণে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের সূচি এলোমেলো হয়ে যায়। এই সূচি ধীরে ধীরে আগের ধারায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার।

গত বছর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জানিয়েছিল। কিন্তু পরে তা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…