শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আদালতের রায় অমান্য করে হিমাদ্রী সরকারের পৈত্রিক জমি জবর দখলের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে আদালতের রায় ও নির্দেশনা অমান্য করে একটি সংখ্যালঘু অসহায় পরিবারের পৈত্রিক ভোগদখলীয় জমি জোর করে বিবাদমান জমিতে বেড়া দিয়ে স্থাপনা নির্মাণ ও জবর দখলের পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী ভূমিদস্যু বাহিনী।

নাড়ীপোতা পৈত্রিক ভোগদখলীয় জন্মভিটায় নিরাপত্তার সাথে বাকী জীবন কাটাতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি হস্তক্ষেপ কামনা করে আকুতি জানিয়েছে ভূক্তভোগী অসহায় পরিবার।

কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত বলাই চন্দ্র সরকারের ছেলে হিমাদ্রী সরকার জানান, মৃত বৃষ্টুপদ সরকারের ছেলে আমার প্রতিবেশী সহাদেব সরকার ও তার পুত্রদয়, মৃত হরিপদ সরকারের ছেলে তমাল সরকার ও বৃন্দাবন সরকার এবং তার পুত্রদয়, মৃত ভোলানাথ সরকারের পুত্র মধু সরকার ও মঙ্গল সরকার আমাদের এলাকার নেপালী সরকারের ছেলে ভুপালী সরকারের তেতৃত্বে ও তার নগ্ন হস্তক্ষেপ এবং কূপ্ররোচনায় কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া মৌজায় এস,এ খতিয়ান ১৭৪ সাবেক দাগ ৪১১, ৪১২ বর্তমান খতিয়ান ২২২৬ বর্তমান ৩৫৩ দাগে ০৫, ৩৫৪ দাগে ১৯ শতক সর্বমোট ২৪ শতকসহ একই দাগে আরো ২৪ শতক মোট ৪৮ শতক আমার পেত্রিক জমিতে কুনজর পড়েছে প্রভাবশালী ভূমিদস্যু বাহিনীর।

তাই বিভিন্ন কৌশলে জবর দখল করার চেষ্টা করছে। আমার পৈত্রিক জমি দখলের জন্য তারা নিমাই সরকারের ছেলে নেপালী সরকার ও তার ছেলে ভুপালী সরকারের প্রভাব খাটিয়ে কালিগঞ্জ এসিল্যান্ডকে দিয়ে ৩টি মিউটিশন করিয়ে নিয়েছে। আদালত আমার জমির কাগজ পত্র পর্যালোচনা করে তাদের ৩টি মিউটিশন খারিজ ও বাতিল করেছে। প্রভাবশালী ভূমিদস্যু বাহিনী সংঘবদ্ধ হয়ে আমার জমিতে ঘেরা বেড়া দিয়ে দখলের চেষ্টা, আমার পুকুরের মাছ লুট, আমার জমিতে লাগানো আম গাছ ও ফলন্ত সুপারী গাছ কাটাসহ আমার ব্যাপক ক্ষতি সাধন করেছে।

কালিগঞ্জ সহকারি আদালত সাতক্ষীরা এর দেওয়ানী ১৩/২০২৩ নং দেওয়ানী মামলা দোতরফা শুনানী শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা আদালতে ২৩/১১/২০২৩ তারিখে ১২নং আদেশে রদ ও রহিত করা হয় এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষগণকে নালিশী জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

আদালতের রায় বিবাদীদের বিপক্ষে যাওয়ায় তারা আরো বেশী ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে অমানুষিক নির্যাতন করছে। ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী, মোশারফ হোসেন, মো. নুরুজ্জামান ও সংকোচ ঘোষ, ভোলা কর্মকার, প্রমানন্দ সরকার জানান, প্রভাবশালী ভূমিদস্যু বাহিনী খুবই ক্ষমতাধর। তারা হিমাদ্রীসহ এলাকার অন্যান্য মানুষের জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। ঐ এলাকার রমেশ মালির ১৭৫/২৪ নং মামলায় আদালতে মুচলেকা দিয়েছে ভূমিদস্যু বাহিনী।

জমি দখলকারী অভিযুক্ত সহাদেব সরকারের কাছে হিমাদ্রীর জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কথা বলতে চাননি। সংখ্যালঘুর জমি জোর করে দখল করে স্থাপনা নির্মাণ ও বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করায় এলাকার সর্বস্তরে সমালোচনার ঝড় বইছে। নাড়ীপোতা পৈত্রিক ভোগদখলীয় জন্মভিটায় নিরাপত্তার সাথে বাকী জীবন কাটাতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি হস্তক্ষেপ কামনা করে আকুতি জানিয়েছে ভূক্তভোগী অসহায় হিমাদ্রী সরকারের পরিবার।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার