শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মনিরামপুরের রাজগঞ্জে স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় জোনে ৫২তম মাধ্যমিক স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রেজাউল হক ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার উপস্থিত থেকে এ খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী দিনের খেলায় ৮টি মাধ্যমিক স্কুল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চন্ডিপুরবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে ফখরুলসহ ৪ নেতা যুক্তরাষ্ট্রে কেন যাচ্ছেন, জানালেন শফিকুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরবিস্তারিত পড়ুন

তালায় মহিলা দলের সমাবেশ :

দিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার আর দিনে ভোট, রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে। সেই সুযোগ আর দেওয়া হবে না।” বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলেরবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজ জন্মভূমি যশোরের কেশবপুরে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আগামী ২০ সেপ্টেম্বর শনিবার তার এই সফরকে কেন্দ্র করে কেশবপুরে উপজেলা ব্যাপী বইছে এক ধরনের রাজনৈতিক জাগরণ দেখা দিয়েছে। উপজেলা বিভিন্ন স্থানে চলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটানোর ব্যস্ততা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শ্রাবণের এই প্রত্যাবর্তন শুধু একটি সৌজন্য সফর নয় এটিবিস্তারিত পড়ুন

জনদূর্ভোগ কমাতে দ্রুত সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের বাস্তাবায়ন চাই : মুহাদ্দিস আব্দুল খালেক

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, সাতক্ষীরার মানুষের এখন প্রধান সমস্যা সড়ক। যেটা দিয়ে চলাচল একেবারে অনুপোযোগী। তাই দ্রুত সময়ের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। এবিষয়ে আমরা উপরের মহলে কথা বলেছি। দ্রুত কাজ শুরু কারার আশ্বাস দিয়েছেন তারা। তিনি আরো বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। দেশের মানুষ নিরাপদে বসবাস করবে। আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই। জামায়াতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বড়শিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট ও নবম শ্রেণীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকালে বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। মতবিনিময় সভায় শিক্ষার গুণগতমান, ঝরে পড়া শিক্ষার্থী, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি,বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। তিনি বলেন, যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সবাইকে একসাথে কাজ করতে হবে। মানবপাচার একটি নৈতিক ও সামাজিক অপরাধ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকাকে লাঞ্ছিত : অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মব সৃষ্টি করে ম্যানেজিং কমিটির সভাপতির স্বহস্তে লেখা পদত্যাগ পত্র হামলা করে ছিড়ে ফেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নিগ্রহের শিকার হওয়ার ঘটনার অভিযোগের প্রাথমিক তদন্ত করা হয়েছে এবং এঘটনায় অভিযোগের সাক্ষীসহ উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষী ও শিক্ষকদের সাক্ষগ্রহণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা সুলতানা ও শিক্ষক কবির আহমেদ এর বিরুদ্ধে মব সৃষ্টি করা এবং হামলা করে বিদ্যালয়ের সভাপতিরবিস্তারিত পড়ুন

দীর্ঘ ১৭ বছরেও হয়নি গ্রামবাসীর প্রধান যাতায়াতের শেকো নির্মাণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিলগোডাড়া গ্রাম যেন অবহেলার এক নিদর্শন। প্রায় ৫০০ ঘরের মানুষের প্রধান যাতায়াতের শেকো নির্মাণের জন্য সরকারি বাজেট বরাদ্দ হয়েছে বহুবার। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে একবারও বাস্তবায়ন হয়নি সেই বহুল প্রত্যাশিত শেকো। গ্রামের মানুষ প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছে ভাঙা কাঠ ও বাঁশের অস্থায়ী সেতুর ওপর দিয়ে। বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়—জরুরি রোগী পরিবহন, স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াত এমনকি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

প্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রাণসায়ের খাল আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনায় মৃতপ্রায়। অথচ একসময় এই খালই ছিল জেলার কৃষি, মৎস্য, পরিবেশ ও জনজীবনের প্রধান ভরসা। খাল রক্ষায় কসাইখানা স্থানান্তর, দূষণকারী প্রতিষ্ঠান অপসারণ, দখলমুক্তকরণ ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকা পুলের উপর মানববন্ধন ও সমাবেশ করেছে ‘প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ’। সমাবেশে বক্তারা বলেন, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরার প্রাণ। এই খাল দিয়েই যোগাযোগ,বিস্তারিত পড়ুন