সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৪মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ, নেপাল, ভূটান, মিয়ানমার চায়না ও ইন্ডিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ভারতসহ ছয় দেশ কেঁপে উঠেছে।বিস্তারিত পড়ুন
বাংলাদেশিদের জন্য চীনের ভিসা আবেদনের নতুন নির্দেশনা

বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিত তুলে ধরা হয়েছে, যাতে প্রার্থীরা আরও দক্ষ ও সুবিধাজনক উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনপ্রক্রিয়া আবেদনকারীদের প্রথমে চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইট https://www.visaforchina.cn/ থেকে ফরম পূরণ করতে হবে। এ সময় পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। প্রাথমিক পর্যালোচনার ফলাফল ফরম জমা দেওয়ার পরবিস্তারিত পড়ুন
‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদের ভোটগণনা হবে ওএমআর পদ্ধতিতে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে দুটি প্যানেল রাকসু নির্বাচনের ভোটগ্রহণ ম্যানুয়ালভাবে করার প্রস্তাব জানায়। সংবাদ সম্মেলনে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপিবিস্তারিত পড়ুন
১৯ বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার (১৪ সেপ্টেম্বর) ৪টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। জানা গেছে, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে দলের পক্ষ থেকে কোনো বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কোনো আলোচনা হবে কিনা তাবিস্তারিত পড়ুন
ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ : রিজভী

অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। জাকসুর ব্যালটপেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানোর বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি আরওবিস্তারিত পড়ুন
সংবিধান সংশোধন-সংস্কার টেকসই করতে প্রয়োজন গণপরিষদ নির্বাচন: এনসিপি

সংবিধানের সংশোধন ও সংস্কারের ধারা টেকসই করতে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ বিষয়টি তুলে ধরেন। আখতার হোসেন বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার একটি হলো,বিস্তারিত পড়ুন
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন (এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও (এজিএস-ছাত্রী) আয়েশা সিদ্দিকা মেঘলা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে এ ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলে দেখা গেছে, ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট, জিএস পদে ছাত্রশিবিরবিস্তারিত পড়ুন
নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে

নেপালে গত সপ্তাহের দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শপিংমল এবং অন্যান্য ভবন থেকে অনুসন্ধান চালিয়ে মৃতদেহ উদ্ধার অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথোকি বলেন, ‘শপিং মল, বাড়ি এবং অন্যান্য ভবনে আগুন লাগানো বা আক্রমণের শিকার হওয়া অনেকের মৃতদেহ এখন পাওয়া যাচ্ছে।’ মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট করা তথ্যে দেখা গেছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহবিস্তারিত পড়ুন
যে ভোট দিয়েছে তাকে বিয়ে করতে চান ডাকসুর ভিপিপ্রার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দাঁড়িয়েছিলেন রাকিবুল হাসান নামের এক প্রার্থী। নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেয়েছেন। যিনি ভোট দিয়েছেন তাকে খুঁজে বেড়াচ্ছেন রাকিবুল। কারণ, তাকে বিয়ে করতে চান। ফলাফলের তালিকায় দেখা গেছে, রোকেয়া হল থেকে তিনি একটি ভোট পেয়েছেন। ফলে ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে রাকিবুল উল্লেখ করেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তার খোঁজ এখনো তিনি পাননি। রাকিবুলবিস্তারিত পড়ুন
ফরিদপুরে অবরোধ না তুললে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে অবরোধকারীদের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাবিকেলের মধ্যে অবরোধ তুলে নেয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে। রোববার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটি কোনো অবস্থায় বরদাশত করাবিস্তারিত পড়ুন

