শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্র ও বৃদ্ধাসহ দুইজনের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর-২০২২) সকালে আত্মহত্যাকারি দুইজনের মরাদেহ উদ্ধার করা হয়।

আত্মহত্যাকারিরা হলেন- উপজেলার প্রতাপকাটি গ্রামের বিপুল সেনের ছেলে মৃত্যুঞ্জয় সেন (২২)। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২য় বর্ষের ছাত্র ছিলেন এবং উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল মোমিনের স্ত্রী শহরবানু (৭৫)।

জানাগেছে- হতাশা থেকে মৃত্যুঞ্জয় ঘরে ফ্যানের সাথে রশি জড়িয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর-২০২২) সকালে স্বজনরা তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুণ্ডু বলেন- মৃত্যুঞ্জয়ের হাত বিকলাঙ্গ ছিলো এবং এক বছর ধরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে মৃত্যুঞ্জয়। অসুস্থতার কারণে সে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ে। এতে সে হতাশায় ভুগছিলো। এ কারণেই আত্মহত্যা করেছে মৃত্যুঞ্জয়।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন- হতাশা থেকে মৃত্যুঞ্জয় আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে- শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার (২০ ডিসেম্বর-২০২২) সকালে উপজেলার হাকিমপুর গ্রামে শহরবানু নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল বলেন- আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা কেরেছেন বৃদ্ধার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়