বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে আশাশুনির মহিষকুড় বাজারে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

মোবাইল কোর্টে জরিমানা করার পর ৫ মণ চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

জরিমানা পরিশোধ করা তিন অসাধু ব্যবসায়ি হলেন, আল-মামুন, রাকেশ মন্ডল ও শাহজাহান আলী।

র‌্যাব,সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, হোয়াইট গোল্ড হিসেবে খ্যাত চিংড়ি একটি রপ্তানী পণ্য। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে বিভিন্ন ক্ষতিকর পদার্থ পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করছে। এসব অতি মুনাফালোভি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালায় র‌্যাব। এর ধারাবাহিকতায় রোববার বিকেলে আশাশুনির মাছের আড়ৎ খ্যাত মহিষকৃড় বাজার এলাকায় অভিযান চালান তারা। চিংড়ি মাছের ভিতর বিষাক্ত কেমিক্যাল ও অপদ্রব্য জেলি পুশ করা অবস্থায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে তিন মৎস্য ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২০০ কেজি চিংড়ি মাছ, ৮০ কেজি বিষাক্ত জেলি ও ৬০ টি সিরিঞ্জ ধ্বংস করা হয়। মৎস পণ্য বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪(৪) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন আশাশুনি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পরে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় বলে জানান মেজর গালিব।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ