মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন পুলিশের গুলিতে নিহত বাংলাদেশির জন্য ঢাকায় মানববন্ধন

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সৈয়দ আরিফ ফয়সাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ঢাকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তার আগমন ঘিরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর ২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ইলিন লোবেশার। চারদিনের সফরে শনিবার বাংলাদেশে এসেছেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত হন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের শিক্ষার্থী ফয়সাল।

নিজেদের কমিউনিটির সন্তান ফয়সালের এই মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে বিক্ষোভ করেছেন নিউ ইংল্যান্ডের বাংলাদেশিরা। হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশে তার পরিবারও।

এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে শতাধিক লোক অংশ নেন। এসময় ‘যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার ভূলুণ্ঠিত ‘জাস্টিস ফর ফয়সাল ‘ইউএসএতে বাংলাদেশি নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ কেন? ‘স্টপ কন্টিনিউয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে দেয়া বক্তব্যে সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, যেসব দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে আমরা সেসব জায়গায় প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। আমরা কোথাও মানবাধিকার লঙ্ঘন চাই না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলে। আমরা বলব নিজ দেশে কী ঘটছে, তার উপর নজর দিন। ওয়াশিংটন পোস্টের খবর বলছে, সেখানে এক বছরে পুলিশের এক হাজার লোককে হত্যা করেছে। আমরা যুক্তরাষ্ট্রকে বলব, এই যে এক হাজার লোককে হত্যা করার ঘটনায় চোখ বন্ধ করে থাকবেন না।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক বলেন, ‘এ দেশে আপনারা যা ইচ্ছা তা করতে পারেন না। অন্য দেশের বিষয়ে নাক গলানোর প্রয়োজন আপনাদের নেই। আপনারা নিজের নাগরিকদের মানবাধিকারের বিষয়ে সোচ্চার হোন।

মানববন্ধনের অন্যতম আয়োজক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিকবিস্তারিত পড়ুন

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

ভারতে মেট্রোরেলে যাতায়াতের সময় হেডফোন বা ইয়ারফোন ছাড়া মোবাইলের স্পিকারে গান শোনাবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত