শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হাঁড়িভর্তি ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় স্থানীয়রা শত বছরের পুরোনো রুপাসদৃশ ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। মুদ্রাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণ করার জন্য শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির পাত্র দেখতে পান। পরে এরমধ্যে শত বছরের পুরোনো ধাতব মুদ্রা উদ্ধার করেন তিনি।

শহিদুল ইসলাম জানান, মাটির হাঁড়ির মতো কিছু বের হওয়ার পর সেটির ভেতরে প্রচুর রুপাসদৃশ ধাতব মুদ্রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পুলিশ ও স্থানীয় প্রশাসনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‌‘আমি স্থানীয় দুজন সোনার দোকানিকে (জুয়েলারি ব্যবসায়ী) দেখিয়েছি। তারা এটাকে রুপা বলছেন। তারপরও প্রশাসন ডেকেছি। তারাই পরীক্ষার পর ভালো বলতে পারবেন।’

উদ্ধার মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, ১৮৬৫ থেকে ১৯০৮ সালের মধ্যে ছাপা। প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা আছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র নাম।

মোট এক হাজার ৮৭৬টি ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণকাররা জানিয়েছেন, প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য বলা সম্ভব না। তবে প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘উদ্ধার মুদ্রাগুলো খুবই মূল্যবান। প্রাচীন ঐতিহ্যের অংশ বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এগুলো পরীক্ষার জন্য পুলিশের সহযোগিতায় স্থানীয় সোনার দোকানে পাঠিয়েছি। এগুলোর বিষয়ে ডিসি স্যার পরবর্তী সিদ্ধান্ত নেনে।’

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন