শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশে কোনো ধরনের হুমকি বা চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব গোয়েন্দা সংস্থার সাথে কথা হয়েছে। তাদের কাছেও নাশকতা বা বিশৃঙ্খলার কোনো তথ্য নেই। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।’

একই সময়ে তিনি বিগত সরকারের আমলে প্রয়োজন ছাড়াই একই এলাকায় একাধিক মসজিদ নির্মাণের সমালোচনা করেন।

খালিদ হোসেন বলেন, ‘যেখানে মুসল্লি নেই, সেখানেও মসজিদ নির্মাণ করা হয়েছে। ৫৬০ মসজিদ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন আছে।’

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের দিকে তাকালে বোঝা যায় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। কিন্তু একটি মহল সরকারকে বিব্রত করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যাদের সেকেন্ড হোম আছে, তারা দেশের প্রতি দায়বদ্ধ নয়, টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়ছে।’

ধর্ম উপদেষ্টা আরও জানান, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন মসজিদ থেকে অনেক ইমাম ও মুয়াজ্জিন চলে গেছেন। শূন্য পদে নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত দফা নির্দেশনারবিস্তারিত পড়ুন

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছেবিস্তারিত পড়ুন

দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,বিস্তারিত পড়ুন

  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা