বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

জাপানের এক প্রবীণ পর্বতারোহী কোকিচি আকুজাওয়া বয়সের সীমাকে চ্যালেঞ্জ করে ইতিহাস গড়লেন। ১০২ বছর বয়সে ফুজি পর্বতের চূড়ায় উঠে তিনি হয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি জাপানের এই সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন।

আকুজাওয়া ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। এর আগেও তিনি ৯৬ বছর বয়সে ফুজি পর্বতে উঠেছিলেন। তবে এবার বয়স ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও আবারও শীর্ষে পৌঁছে গেছেন। এই অর্জনকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

কৃতিত্বটিকে তিনি অবশ্য খুব সাধারণভাবে দেখেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমি ছয় বছর আগেও এখানে উঠেছিলাম। দৃশ্যটা আগেও দেখেছি। তাই খুব বিশেষ কিছু মনে হয়নি।”

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অবসরে যাওয়া এই পশুপালক কৃষক গুনমা অঞ্চলের বাসিন্দা। বয়সের ভারে থেমে না থেকে তিনি নিয়মিত পাহাড়ে হাঁটতেন। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো পাহাড়ে ওঠা ছিল তার অভ্যাস। তবে এ বছরের শুরুতে পাহাড়ে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে শিংলস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যায়।

ডাক্তাররা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকলেও, আকুজাওয়া হাল ছাড়েননি। দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং প্রতিদিন ভোরে এক ঘণ্টা হাঁটা ও পাহাড়ে ওঠার মাধ্যমে ফিটনেস ফিরিয়ে আনেন।

অবশেষে আগস্টের শুরুতে তিনি ফুজি পর্বতে ওঠার অভিযানে নামেন। তিন দিনে ভাগ করে ধীরে ধীরে উঠে পথে দুটি রাত কাটান পাহাড়ি কুটিরে। উচ্চতাজনিত অসুস্থতা তাকে প্রায় হাল ছেড়ে দিতে বাধ্য করলেও পরিবারের সদস্যরা তাকে অনুপ্রাণিত করেন। তার সঙ্গে থাকা নাতনি, যিনি একজন নার্স, বিশেষ সহায়তা দেন।

আকুজাওয়ার মেয়ে ইউকিকো (৭৫) বলেন, “বাবার সুস্থ হয়ে ওঠা এত দ্রুত ছিল যে ডাক্তাররা বিশ্বাসই করতে পারেননি।” তিনি আরও জানান, বাবার একমাত্র ইচ্ছা ছিল আবারও ফুজির চূড়ায় ওঠা।

জাপানের এই সক্রিয় আগ্নেয়গিরি ৩,৭৭৬ মিটার (১২,৩৮৮ ফুট) উঁচু। বিশ্বের নানা প্রান্তের পর্বতারোহীদের কাছে এটি স্বপ্নের শৃঙ্গ। তবে নিজের দ্বিতীয়বার চূড়া জয় করার পর আকুজাওয়ার সাফ উত্তর- “আর নয়।”

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা