বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার আলোচনা সভা

চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মান, জলবায়ু পরিবর্তন ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)বিকাল ৩টায় চট্টগ্রামের আমান বাজারের জয়নব ক্লাবস্থ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়।
সংস্থাটির পরিচালক শরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বায়েজিদ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাঈন উদ্দিন চৌং।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুস আলী, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী।
বিশেষ বক্তা হিসেবে উপস্তিতি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনি।
বিশেষ অতিথি হিসেবে অতিথি ছিলেন হোটেল জামানের পরিচালক শাহ আলম, ড্রীম টাচের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন, মা ও বাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুকনুজ্জামান, লায়ন সিজারুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা যুবলীগের সেক্রেটারি অধ্যাপক নাজমুল হুদা মনি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ আল তানিম,  রাকিবুল ইসলাম সেলিম, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা রেজাউল আলম রিপন,  যুবলীগ নেতা আরাফাতুল করিম, ফয়সাল, ইসমাইল,  রিফাত আলা উদ্দিন, মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম সম্পাদক এম আর রিদয়, ছাত্রলীগের নেতা কৃষ্ণ কুমার, নানটু দাশ, মো রিপন, রিদয়, সীহাব উদ্দিন, ইনতিজার জাহান ইফতু, শাওন প্রমুখ।  অনুষ্ঠানে বক্তরা ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার পরিচালিত স্কুলের হতদরিদ্র শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির সার্বিক সহযোগিতা প্রদান, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও জলবায়ু পরিবর্তনে জনসাধারণের অংশগ্রহণ, রাষ্ট্রীয় উন্নয়নে এবং যুব শক্তিকে সম্পদে রুপান্তর, সামাজিক কাজে সকলের অংশগ্রহণ, মহান মুক্তিযুদ্ধের আর্দশ ধারণ, সৎ ইচ্ছা শক্তির জাগরণের যাত্রায় ইচ্ছার সকল কাজে একমত পোষণ করেন এবং ইচ্ছার মাধ্যমে সকল মহতি সামাজিক কাজে অতিথিবৃন্দ অংশগ্রহনের আশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী