শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীতে এবার কালো ডিম পাড়লো পাতি হাঁস

এবার পটুয়াখালীর গলাচিপায় পাতি হাঁস টানা চারটি কালো ডিম পেড়েছে। উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজারের মোহাম্মাদ সরদারের বাড়িতে তার স্ত্রী লাইজু আক্তার বন্যার পোষা একটি দেশি জাতের পাতিহাঁসে এ অস্বাভাবিক রঙের ডিম দেয়।

এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসে ডিম আর হাঁস দেখতে।

তবে এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, এ হাঁসটি কোন কারণে জেন্ডিং জাতের সাথে ক্রস হতে পারে।
মোহাম্মাদ সরদার জানান, তার স্ত্রী লাইজু আক্তার ১০টি দেশি প্রজাতির পাতিহাঁস পালন করেন। এর মধ্যে গত চারদিন আগে থেকে পর পর চারটি কালো ডিম পাড়ে। ডিমের রঙ দেখে কিছুটা বিচলিত হয়ে যায় তারা।

পরে প্রথম ডিমটি ভেঙে দেখার চেষ্টা করে। প্রথম ডিমটির উপরের রঙ কালো হলেও ভিতরের রঙ স্বাভাবিক রয়েছে। কিন্তু এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই ডিম দেখতে মানুষ ভিড় জমায়। তিনি আরো বলেন, আমরা গ্রামের স্বাভাবিক খাবারই দিয়েছি।

তার পরেও কেন এমন তা বুঝতে পারছি না।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, দেশি প্রজাতির হাঁসটি কোন কারণে হয়তো জেন্ডিং জাতের হাঁসের সাথে ক্রস হতে পারে। জেন্ডিং জাতের হাঁস নীল বর্ণের ডিম দেয়।

একই রকম সংবাদ সমূহ

খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের কাউন্সিল এলাকায় খাদ্যের সন্ধানে একসাথে প্রায় ১৫টিবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ

ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের প্রতি তিন-চতুর্থাংশেরও বেশিবিস্তারিত পড়ুন

দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রশিক্ষণ এলাকায়বিস্তারিত পড়ুন

  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?