শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হ্যালোর শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা এর প্রশিক্ষণ কক্ষে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় বাছাইকৃত দশ শিশু সাংবাদিক অংশগ্রহণ করে।
শুক্রবার(০১ মার্চ) সকাল দশটা থেকে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালা সমন্বয় করেন করেন সাংবাদিক আফরিন মিম।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালো’র সাতক্ষীরা জেলা সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন। প্রশিক্ষণ প্রদান করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও পুলিশ সুপার পত্নী আসমাউল হুসনা বিনা।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী বলেন, হ্যালোর শিশু সাংবাদিকরা সাতক্ষীরার শিশুদের বিশ্বের দরবারে সুন্দর ভাবে উপস্থাপন করছে। এই শিশু সাংবাদিকরা একদিন দেশের মুখ উজ্জল করবে।

কর্মশালা উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। কর্মশালার উদ্বোধনকালে অধ্যক্ষ বাসুদেব বসু বলেন, যে সমাজে শিশুরা সুন্দর পরিবেশে বিকশিত হয় সেই অনেক বেশী উন্নত হয়। সেই উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা
এর ভারপ্রাপ্ত কর্মকর্তা পরমাণু কৃষি বিজ্ঞানী মাজহারুল ইসলাম।

পরমাণু কৃষি বিজ্ঞানী মাজহারুল ইসলাম জানান, চিকিৎসক হই, বিজ্ঞানী হই, প্রকৌশলী হই যাই হতে চাই না কেনো সবার মানুষ হতে হবে। শৈশব থেকে সততা, মুল্যবোধ ও দেশ প্রেমে জাগ্রত হতে হবে।
বক্তব্য রাখেন শিশু সাংবাদিক রাখেন তালহা বিন মিজান ও অরনা জামান।
কর্মশালা সমন্বয়ক সাংবাদিক আফরিন মিম বলেন, হ্যালো শিশুদের সাংবাদিকতার প্রাথমিক ধারণা যেমন দিচ্ছে ততটাই শিশুদের অধিকার সম্পর্কে জাগ্রত করছে।
তাই হ্যালো হলো শিশুদের বাংলায় বৃহত্তম এক প্লাটফর্ম।
সভাপতির সমাপনি বক্তব্যে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, বলেন তিন
সহস্রাধিক শিশুদের প্রত্যাশার মধ্যে এই বর্ষের কুড়িজন শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে। এরপর শিশু সাংবাদিকদের প্রত্যাশার প্রেক্ষিতে পহেলা মার্চ শুক্রবার বাছাইকৃত দশ শিশু সাংবাদিককে
নিয়ে এই কর্মশালা পরিচালিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার