শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুধু মন্দিরেই চুরি করেন ‘ধার্মিক’এই চোর!

শুধু মন্দিরেই চুরি করেন ‘ধার্মিক’এই চোর! একটি মন্দির থেকে টাকা ও গয়না চুরি করেন গোপেশ শর্মা।
মন্দিরে চুরি করার সেই ভিডিও ভাইরাল হয়েছে।

প্রথমে মন্দিরে ঢুকে ভক্তিভরে প্রণাম। তারপরেই দানের বাক্স থেকে সব টাকা পকেটে পুরে ফেলা। শুধু টাকা নয়, মন্দিরের অন্যান্য দামি জিনিসও ঝটপট সরিয়ে নিলেন। মিশন শেষে আবারও ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে চম্পট।

সম্প্রতি ভারতের রাজস্থান রাজ্যের এক বাসিন্দার এমন আজব কাণ্ডের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, ভাইরাল ভিডিওটি রাজস্থানের আলওয়ারের এক মন্দিরের। সেখানে দেখা যাচ্ছে, শনিবার (১৬ মার্চ) সকালে মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢুকেছেন এক ব্যক্তি। সেখানে প্রতিমার সামনে দাঁড়িয়ে হাতজোড় করে প্রার্থনাও করেন তিনি। কিন্তু তারপরেই চমক।

সটান দানের বাক্সের কাছে গিয়ে সব টাকা নিজের পকেটে পুরে ফেলেন। সেখানেই শেষ নয়। প্রতিমার গায়ে থাকা রুপার গয়না ও ছাতাও হাতিয়ে নেন ওই ব্যক্তি। সব কাজ সেরে আবারও ফিরে আসেন প্রতিমার সামনে। প্রার্থনা করে, মন্দিরের ঘণ্টা বাজিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। গোটা ঘটনা ধরা পড়ে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়।

ভিডিও ভাইরাল হতেই ‘ধার্মিক’ চোরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে ধরা পড়েন তিনি। পরে জানা যায়, অভিযুক্তের নাম গোপেশ শর্মা। জিজ্ঞেসাবাদে নিতেই নিজের সব কীর্তি স্বীকার করেন ৩৭ বছরের ওই যুবক। কিন্তু তার দাবি শুনে পুলিশের চক্ষু চড়কগাছ।

জেরায় গোপেশ জানান, তিনি আসলে কোনো বাড়ি কিংবা দোকানে চুরি করেন না। কেবল মন্দিরে ঢুকেই টাকা আর অন্যান্য সম্পদ চুরি করেন তিনি। খুব ভালোভাবে পরিকল্পনা করেই মন্দিরে চুরির ফন্দি আঁটেন তিনি।

প্রথমে এমন একটা মন্দির খুঁজে বের করেন, যেখানে অনায়াসে চুরি করা যাবে। তারপর ওঁৎ পেতে থাকেন, কখন মন্দিরের দরজা বন্ধ করে বেরিয়ে যান পুরোহিত। সব দেখেশুনে তবেই মন্দিরে ঢোকেন। এই প্রথম নয়, আগেও বেশ কয়েকটি মন্দিরে এভাবেই চুরির মিশন চালিয়েছেন তিনি।
সূত্র: টাইমস নাও

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী