বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাসা ভাড়া বাঁচাতে বিমানে বিশ্ববিদ্যালয়ে যান ছাত্র!

ভালো স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বেশিরভাগ মানুষকেই বাড়ি ছাড়তে হয়। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বাসা ভাড়া নিয়ে বা হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়। আবার অনেকে দূরত্ব বেশি না হলে গণপরিবহণে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। তাই বলে কেউ বিমানে করে বিশ্ববিদ্যালয়ে আসা–যাওয়া করেন, এমন ঘটনা বিরল।

এমনই কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন টিম চেন নামে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) এক শিক্ষার্থী।

তিনি বাসা ভাড়া বাঁচাতে সপ্তাহে দুই দিন বিমানে চড়ে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে যান।

খবর এনডিটিভির।

টিম চেন ক্যালগেরির বাসিন্দা। ভ্যাংকুভারে এক কক্ষের বাসা ভাড়া নিয়ে থাকার চেয়ে বিমানে করে আসা–যাওয়ায় তার খরচ কম হয়। তিনি প্রতি সপ্তাহে মাত্র দুটি ক্লাশ করেন। এতে প্রতিবার ওই শিক্ষার্থীর আসা–যাওয়ার ভাড়া পড়ে ১৫০ মার্কিন ডলার। মাসে এক হাজার ২০০ ডলারের (১ লাখ ৪২ হাজার টাকা প্রায়) মতো। কিন্তু ভ্যাংকুভারে এক কক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া দুই হাজার ১০০ ডলার (প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা)।

রেডিটে চেন নিজের অভিজ্ঞতা লিখে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অনেক দূর থেকে ইউবিসির নিয়মিত যাত্রী এবং আমি ক্যালগেরিতে থাকি। মঙ্গল ও বৃহস্পতিবার আমার ক্লাস থাকে, তাই বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমি সকালে ভ্যানকুভারে উড়ে যাই এবং রাতে ক্যালগেরিতে ফিরে আসি। আমি এয়ার কানাডায় ফ্লাইটে যাতায়াত করি।’

চেন লিখেছেন, ‘জানুয়ারিতে আমি এ রকম সাতবার আসা–যাওয়া করেছি। দেখলাম, এতে আমার ডলার অনেক বেঁচে যায়। কারণ আমাকে ক্যালগেরিতে ভাড়া দিতে হবে না (আমার মা–বাবার সঙ্গে বাড়িতে থাকার কারণে)। ভ্যাংকুভারে এক শয্যাবিশিষ্ট কক্ষের দুই হাজার ডলার ভাড়ার চেয়ে এটি সস্তা।’

একই রকম সংবাদ সমূহ

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬বিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার