শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞায় বিক্ষোভ ভারতেও

পিঁয়াজ রফতানিতে ভারতের কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামল পিঁয়াজ চাষিরা। সোমবারই ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)’এর তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে ‘আজ থেকে সমস্ত ধরনের (টাটকা ও হিমায়িত) পিয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পিয়াজের রফতানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে।’

কেন্দ্রের ওই সিদ্ধান্তের পর মঙ্গলবারই মহারাষ্ট্রের নাসিক, লাসালগাঁও, আহমেদনগর, জলগাঁও সহ একাধিক জায়গায় প্রতিবাদ জানায় চাষিরা।

খাদ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের মোট পিয়াজ উৎপাদনের ৪৫ শতাংশ আসে এই অঞ্চল থেকে।

নাসিক, লাসালগাঁও, ইয়োলা, কালওয়ান, সাতানা, ভুসাওয়াল সহ মহারাষ্ট্রের একাধিক বাজারে প্রতিদিন কয়েক শত কুইন্ট্যাল পিয়াজের ব্যবসা হয়। এই সমস্ত জায়গায় প্রতিটি মার্কেটই বন্ধ রাখা হয়। কোথাও আবার রাস্তা অবরোধ করে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

চাষিদের দাবি পিয়াজের ওপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

পুলিশ সূত্রে খবর মুম্বাই-আগ্রা, নাসিক-ঔরঙ্গাবাদ এবং সিন্নার-আহমেদনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী পিয়াজ চাষি ও ব্যবসায়ীরা। এতে যান চলাচলের ওপর ব্যাপক প্রভাব পরে।

কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে নাসিকের চাঁদওয়ার এলাকার পিয়াজ চাষি জয়ন্ত দুধানে জানান ‘এটা বিশ্বাসঘাতকতার সামিল। মোদি সরকার আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন।’

তিনি আরও জানান, ‘করোনা ও লকডাউনের কারণে এমনিতে গত মার্চ থেকে জুন মাস পর্যন্ত পুরো সময়টাই পিয়াজ চাষিরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এখন যখন চাষিরা তাদের পিয়াজ বাজারে নিয়ে আসছেন, এই সরকার তা রফতানিতে নিষেধাজ্ঞা চাপিয়ে দিল।’

অল ইন্ডিয়া কিষান সভার সাধারণ সম্পাদক ড. অজিত নাওয়ালে জানান, ‘দুই মাস আগেই কেন্দ্রের মোদি সরকার অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে পিয়াজকে বাদ দিয়েছে। তাহলে পিয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করার যৌক্তিকতা কোথায়। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে পিয়াজ রফতানি করে চাষিরা ভাল মুনাফা লাভ করছেন, কিন্তু কেন্দ্রের এই আচমকা সিদ্ধান্তের ফলে পিয়াজের বাজার ক্ষতিগ্রস্থ হবে।’

কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা শারদ পাওয়ারও।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুষ গয়াল’এর দৃষ্টি আকর্ষণ করে আমি জানিয়েছি যে আন্তর্জাতিক ভাবে পিয়াজের প্রচুর চাহিদা রয়েছে এবং আমাদের তা রফতানি চালিয়ে যাওয়া উচিত। কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা আচমকা সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে পিয়াজ রপ্তানিকারক দেশ হিসাবে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই অবস্থায় পাকিস্তানসহ অন্য দেশগুলি তার সুযোগ নেবে।’

এ ব্যাপারে মহারাষ্ট্রের খাদ্য ও সরবরাহ মন্ত্রী ছগন ভুজবল জানান, ‘এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে বোঝানোর চেষ্টা করছি। লকডাউনের কারণে চাষিদের ইতোমধ্যেই ব্যাপক ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকার সেটা কিছুতেই এড়িয়ে যেতে পারে না। তাছাড়া চাষিরা যদি এভাবে প্রতিবাদ, বিক্ষোভ চালিয়ে যায় সেক্ষেত্রে দেশীয় বাজারে তার প্রভাব পড়তে বাধ্য।’

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ