বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলে গান গেয়ে ভাইরাল যুবক, ডাক পড়লো বলিউড স্টুডিওতে

জেলের ভেতরে ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল এক আসামিকে। সেখান থেকেই ভোজপুরী একটি গানের সুরেলা আওয়াজ ভেসে আসছিল। উচ্চস্বরে গান গাইছিলেন তিনি। আর সেই গানই তার ভাগ্য বদলে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গান ভাইরাল হয়েছে। গান গাওয়ার জন্য ডাক পেয়েছেন বলিউড স্টুডিওতে।

জানা যায়, অতিরিক্ত মদ্যপান করে মাতলামি করার দোষে জেলবন্দি হয়েছিলেন বিহারের কৈমুর জেলার বাসিন্দা কানহাইয়া। গত ৬ জানুয়ারি তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল বক্সর থানা পুলিশ। নেশার অভ্যাস থাকলেও গান গাইতে ভালবাসেন, ফলে জেলে বসেও আপন খেয়ালে গলা খুলে ভোজপুরী গায়ক পবন সিংহের একটি জনপ্রিয় গান উচ্চস্বরে গেয়ে ওঠেন।

জনপ্রিয় গানটি হলো ‘দারোগাজি হো, চার দিন পিয়বা ওয়া নাপাতা’। এর অর্থ হল চারদিন ধরে স্বামী নিখোঁজ। এ গানের সুর ও কথা বিহার-উত্তরপ্রদেশ বিপুল জনপ্রিয় হলেও কানহাইয়াকে নিয়ে হইচইয়ের কারণ অন্য। আসলে যেভাবে খালি গলায় জেলের ভেতরে বসে গান গেয়েছেন কানহাইয়া, তাতেই মজেছে নেটিজেন। শুধু নেটিজেন না, ভিডিও দেখে তথা গান শুনে মুগ্ধ সংগীত সংস্থার কর্ণধার পেশাদার ব্যক্তিও।
দেওরিয়ার বিধায়ক ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাবেক মিডিয়া পরামর্শক শালভ মণি ত্রিপাঠী কানহাইয়ার ভিডিওটি টুইট করার পরপরই শোরগোল পড়ে যায়। তার সেই পোস্ট রিটুইট করে কানহাইয়াকে নিজের স্টুডিওতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি।

‘আশিকি ২’ খ্যাত এ গায়ক টুইটারে বলেছেন, ‘কানহাইয়াকে আমার গানের কোম্পানিতে সুযোগ দিতে চাই।’ অঙ্কিতের মতে, আসক্তি সমাজের শত্রু এবং কেবল শিল্পই পারে এই অশুভকে পরাস্ত করতে।

জানা গেছে, কানহাইয়া কুমার বলিউডের পাশাপাশি উত্তর প্রদেশের একটি স্থানীয় সংগীত কোম্পানিতেও গান গাওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে সাধারণ জনতাও ভাইরাল ভিডিওতে কানহাইয়ার গান শুনে বেজায় মুগ্ধ হয়েছেন। তারা প্রশাসনের কাছে কানহাইয়ার মুক্তির আরজি জানান। তবে জরিমানা দিয়ে এরই মধ্যে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা