বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হঠাৎ ঠান্ডায় রোগ বাড়ছে রাজগঞ্জে

হঠাৎ করে ঠান্ডা-গরম আবহাওয়ায় জ্বর, সর্দি, গলা ব্যাথা, মাথা যন্ত্রনাসহ নানা ধরণের রোগে আক্রান্ত যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মানুষেরা।
রাজগঞ্জে দিনে সূর্যের প্রখর তাপ আর রাতে হিমেল বাতাসে শীত দেখা দিচ্ছে। এমন বৈরী আবহাওয়া চলছে রাজগঞ্জে। ব্যতিক্রমী এমন আবহাওয়ার সঙ্গে খাপ খেতে না পারায় শিশুসহ বিভিন্ন বয়সী মানুষেরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
রাজগঞ্জ বাজারের বিভিন্ন ওষুধের দোকান ঘুরে দেখা গেছে- জ্বর, সর্দি ও গলা ব্যাথা ও গ্যাসের ওষুধ বেশি বিক্রি হচ্ছে। স্থানীয় গ্রাম্য চিকিৎসকরা এমন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
রাজগঞ্জ বাজারের একজন স্থানীয় চিকিৎসক বলেন- বর্তমান আবহাওয়ায় জ্বর, সর্দি, গলা ব্যাথা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসা নিলেই ভালো হয়ে যাচ্ছে। বর্তমানে যেসমস্ত রোগী আসছে, তাদের মধ্যে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের উপসর্গ নিয়েই আসছেন।
রাজগঞ্জ বাজারের একটি ডাক্তার খানায় চিকিৎসা নিতে আসা, বাজারপাড়ার সালমা বেগম, শেফালী বেগম, মাহাবুবা খাতুন বলেন- হঠাৎ করে গত দুদিন ঠান্ডা ও বাতাশ শুরু হয়েছে। এতে আমরাসহ বাড়ির প্রায় সবাই জ্বর, সর্দি ও গলা ব্যাথা রোগে আক্রান্ত হয়েছি।
স্থানীয় চিকিৎসকরা বলছেন- এসমস্ত রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা দিচ্ছি। কিন্তু পরিস্থিতি জোটিল হলে আমরা উন্নত চিকিৎসার জন্য জেলা ও উপজেলা সদরে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এবং চলমান ঠান্ডায় মোটা ও গরম কাপড় ব্যবহার করতে বলা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক