শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ থেকে ঈমামের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে মসজিদের ভেতর থেকে ঈমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২ মার্চ) শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার বায়তুন নূর জামে মসজিদে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত ঈমামের নাম ইস্রাফিল হোসেন(৩৫)। তিনি ভেটখালী ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত অমেদ আলীর পুত্র ও বংশীপুর বায়তুন নূর জামে মসজিদে ঈমামতি করতেন।

স্থানীয় আমজাদ হোসেন মিঠু জানান, আজ মাগরিবের নামাজ পড়ানোর পর ইস্রাফিল হোসেন মসজিদে ছিলেন। সাড়ে ৭টার দিকে এশার আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে গিয়ে ভেতর থেকে লাইট বন্ধ এবং তালা লাগানো থাকতে দেখেন। তালা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায় ফ্যানের রিংয়ের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইস্রাফিল হোসেনের লাশ ঝুলছে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শ্যামনগর থানার এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম শোকর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি তবে গতকাল তার দাদা শ্বশুর মারা গিয়েছেন। ইস্রাফিল হোসেন ১৫ বছর যাবত ওই মসজিদের ঈমামতি করে আসছিলেন। তার হৃদযন্ত্রে সমস্যা ছিলো। তিনি দুই ছেলেমেয়ের পিতা এবং তার পারিবারিক কোন ঝামেলা ছিলো না।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ