বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় নাগরিকসহ ৬ চোরাকারবারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও বিভিন্ন প্রসাধনীসহ ৬ জন চোরাকারবারী আটক।

বৃহস্পতিবার (১৬ ই মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার স্বরুপ নগর থানার সাকদাহ জাদবপুর গ্রামের আজগর মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, যশোর জেলার কোতোয়ালি থানার রামনগর খাঁপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মানিক মিয়া, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী হোসেন, একই গ্রামের মৃত সালেক শেখের ছেলে তরিকুল ইসলাম, গাতিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইমরান হোসেন ও সাদীপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানভির হোসেন।
নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও বিভিন্ন প্রসাধনী জব্দ এবং ৬ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
জব্দকৃত শাড়ী ও বিভিন্ন প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য (১৮,৭৫০,৬০/-) টাকা।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা