বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে বিজিবি সদস্যের হাতে বাসচালক লাঞ্ছিত, ক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশিকে কেন্দ্র করে এক বাসচালককে মারধরের অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বেনাপোলের পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহন বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিজিবির এক সদস্য তল্লাশির সময় কোনো কারণ ছাড়াই বাসচালক অপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এরপর খবরটি দ্রুত বেনাপোল জুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয় পরিবহন শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা টায়ার জ্বালিয়ে এবং সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে বেনাপোল স্থলবন্দর থেকে যশোরমুখী ও বিপরীতমুখী উভয় লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অভিযুক্ত চালক মো. অপু বলেন, আমি নিয়ম মেনে বাস নিয়ে যাচ্ছিলাম। তল্লাশির সময় কোনো কারণ ছাড়াই বিজিবির এক জোয়ান আমাকে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারে। আমি এর ন্যায্য বিচার চাই।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা সুবেদার মাহবুব বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা চেষ্টা করছি বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করতে। থানায় বসে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেনাপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বিজিবি ও শ্রমিক প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, চেকপোস্ট এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে। তারা তল্লাশি কার্যক্রমে মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী