শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানী মুলক মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল এ মানববন্ধন করে তারা।
এ সময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মনি দীর্ঘদিন সাংবাদিক পেশার সাথে জড়িত। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ট তদন্ত করে এবং নি:সার্থ তার মুক্তির দাবি জানান।

তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানি পূর্বক কারাগাওে পাঠানো হয়েছে। এ ধরণের অন্যায় ও মিথ্যা এবং ভিত্তিহীন মামলা থেকে নি:শর্ত মুক্তি দাবি করেন তার।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনি’র বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলহাজতে পাঠায় এশটি কুচক্রী মহল।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ