বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামিমা আক্তারকে আটক দেখালো দুদক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে দূর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আটক দেখিছে দুদক।

এর আগে সোমবার বিকাল ৩ টার দিকে কাস্টমস রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানকে ঘুসের টাকাসহ আটক করে দুদক। রাত ৯ টার দিকে টানা ৫ ঘন্টা পর বেনাপোল কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেয় এবং উপস্থিত গনমাধ্যমকর্মীদের কোন তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এসময় উপস্থিত স্থানীয় জনতা ও গনমাধ্যমকর্মীদের জেরার মুখে দুদক কর্মকর্তারা জানান, কাস্টমস কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবরে দুদকের একটি দল অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ও তার সহযোগীকে ঘুষের টাকাসহ আটক করা হয়।

রাজস্ব কর্মকর্তা স্বীকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন। তবে এনজিও সদস্যকে আটক করা হয়েছে। অপরাধ স্বীকার করলেও নাটকীয় ভাবে রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ছেড়ে দেয় দুদক। অপরাধ স্বীকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারন ব্যবসায়ীরা। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আটক দেখিছে দুদক।

দূর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমীন বাদী হয়ে ঘুসের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার