মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সেলোনা

গত মৌসুমের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে নতুন মৌসুমে উদ্দীপ্তময় শুরুর আশা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। সে লক্ষ্যে প্রস্তুতিটা বেশ ভালোই নিলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। মৌসুম শুরুর আগে দুইটি ফ্রেন্ডলি ম্যাচের পর, এবার হ্যাটট্রিক জয়ে তারা ঘরে তুলেছে গাম্পার ট্রফি।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি হুয়ান গাম্পারের নামানুসারে প্রতি মৌসুমের শুরুতে ‘গাম্পার ট্রফি’র আয়োজন করে ক্লাবটি। যেটি মূলত এক ম্যাচের আয়োজন। এবার এই ট্রফির ৫৫তম সংস্করণ হলো। যেখানে এলচেকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা।

আগেই জানিয়ে দেয়া হয়েছিল, এবার গাম্পার ট্রফিতে বার্সেলোনার প্রতিপক্ষ হবে পাঁচ মৌসুম পর লা লিগায় ফেরা এলচে। সেই অনুযায়ী শনিবার রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অনুষ্ঠিত হয়েছে গাম্পার ট্রফির ম্যাচটি। ম্যাচের শুরুতেই একমাত্র গোল করে বার্সেলোনার শিরোপা নিশ্চিত করেন অ্যান্তনিও গ্রিজম্যান।

ম্যাচের বাকি অংশে আর কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি, আনসু ফাতি, ফিলিপ কৌতিনহোরা। আগের দুই ফ্রেন্ডলি ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে খেলালেও, প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতেই ফরমেশন বদলে ৪-৩-৩ করে খেলিয়েছেন বার্সার নতুন কোচ কোম্যান।

এলচের বিপক্ষে গাম্পার ট্রফিতে নামার আগে জিমন্যাস্টিক ও জিরোনার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বার্সা। সে দুই ম্যাচেই ৩-১ গোলে জিতেছিল তারা। তুলনামূলক দুর্বল দুইটি দলই বার্সার জালে একবার করে গোল দিতে পারায় রক্ষণ নিয়ে চিন্তার ভাজ পড়েছিল বটে। তবে এলচের বিপক্ষে কোনো গোল হজম করেনি তারা, আবার করতেও পারেনি একটির বেশি।

এই ম্যাচ দিয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের। এছাড়া প্রথমবারের মতো গাম্পার ট্রফির ম্যাচ খেলেছেন পেড্রি, ত্রিনকাও, আনসু ফাতিরা। ইনজুরির কারণে প্রথম দুই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে না পারা ফাতির ফেরাটাও স্বস্তি বয়ে এনেছে বার্সা শিবিরে।

তিন প্রস্তুতিমূলক ম্যাচের সবকয়টি জিতে এখন নতুন মৌসুমের লা লিগার অপেক্ষায় বার্সেলোনা। আজ রাতে প্রথম ম্যাচে মাঠে নামবে বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কাতালুনিয়ানদের প্রথম ম্যাচে আগামী ২৭ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা