রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার থেকে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে সোমবার থেকে টানা পাঁচদিন বৃষ্টির শঙ্কা রয়েছে।
এছাড়া দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে।

এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা খুবই কম। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, বরগুনার মতো উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

এদিকে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি সমতল স্টেশনের মধ্যে ৫৩টির পানি বেড়েছে, কমেছে ৪৭টির, আর একটি স্টেশনের পানি অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে সারাদেশে বিপৎসীমার ওপরে ওঠা নদীর সংখ্যা তিনটি। কুড়িগ্রামের ধরলা নদীর পানি ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে আবহওয়া অফিসের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলাসহ বেশ কয়েকটি স্থানে মৃদু তাপপ্রবাহ চলছে। যেটি রবিবারও অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় বৃষ্টির খবর শান্তির পরশ এনে দিতে পারে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী