শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোজায় তেল-পেঁয়াজসহ যেসব পণ্যের দাম বেড়েছে

পবিত্র মাহে রমজানের শুরুতেই রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেল, পেঁয়াজ, জিরা, লবঙ্গ, এলাচ, আলু, হলুদ, আদা, তেজপাতা, ডিম ও খেজুরের দাম বেড়েছে। অন্যদিকে আটা, ময়দা, ছোলা, রসুন, শুকনা মরিচ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে এমন তথ্য জানানো হয়েছে।

নিত্যপণ্যের দাম নিয়ে টিসিবির তৈরি করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোজার প্রথমদিন ২৪ মার্চ খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ১ দশমিক ৪৭ শতাংশ। এতে এক লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা, যা আগে ছিল ১৬৮-১৭২ টাকা।

একই দিন বেড়েছে বোতলের পাঁচ লিটার সয়াবিন তেলের দাম। দশমিক ৫৭ শতাংশ দাম বেড়ে বোতলের পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৭০-৮৯০ টাকা, যা আগে ছিল ৮৭০-৮৮০ টাকা।
দ্বিতীয় রোজায় অর্থাৎ ২৫ মার্চ বেড়েছে খোলা পাম অয়েলের দামও। ১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে খোলা পাম অয়েলের লিটার বিক্রি হচ্ছে ১২৫-১৩৫ টাকা, যা আগে ছিল ১২৫-১৩০ টাকা। আলুর দাম বেড়েছে আজ। ২৫ শতাংশ দাম বেড়ে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, যা আগে ছিল ১৬-২০ টাকা।

দাম বেড়েছে দেশি ও আমদানি উভয় ধরনের পেঁয়াজের। দেশি পেঁয়াজের দাম রোজার আগেই বেড়েছে। ২১ মার্চ ২৫ শতাংশ দাম বেড়ে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ২৫ থেকে ৩৫ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে প্রথম রোজায়। ২৪ মার্চ আমদানি করা পেঁয়াজের দাম ১৪ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। এতে এক কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা, যা আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা।

রোজার দুদিন আগে বাড়ে আমদানি করা হলুদের দাম। ৪ দশমিক ৮৮ শতাংশ দাম বেড়ে আমদানি করা হলুদের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা, যা আগে ছিল ১৮০ থেকে ২৩০ টাকা। দেশি হলুদের দাম বেড়েছে ২ দশমিক ৩৩ শতাংশ। এতে দেশি হলুদের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা, যা আগে ছিল ২০০ থেকে ২৩০ টাকা।

দেশি আদার দাম গত ১৯ মার্চ বেড়েছে। ২৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে দেশি আদার কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ১৮০ টাকা। তবে আমদানি করা আদার দাম ৫ শতাংশ কমেছে। এতে আমদানি করা আদার কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ২৬০ টাকা, যা আগে ছিল ১২০ থেকে ২৮০ টাকা।

তেজপাতার দামও বেড়েছে প্রথম রোজায়। ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়ে তেজপাতার কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ২০০ টাকা। একই দিন বেড়েছে খেজুরের দামও। সাধারণ মানের খেজুরের দাম ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৪৫০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ৪৫০ টাকা। ডিমের দাম বাড়ে ২১ মার্চ। ১১ দশমিক ৭৬ শতাংশ দাম বেড়ে এক হালি (৪টি) ডিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

রোজার আগের দিন বেড়েছে এলাচের দাম। ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে এলাচের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৬০০ টাকা, যা আগে ছিল এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৩০০ টাকা। আর প্রথম রোজায় বেড়েছে লবঙ্গের দাম।

১ দশমিক ৭৫ শতাংশ দাম বেড়ে লবঙ্গের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা, যা আগে ছিল এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৫০০ টাকা। রোজার আগেই বেড়েছে জিরার দাম। গত ১৯ মার্চ ৪ দশমিক ১৭ শতাংশ দাম বেড়ে জিরার কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা, যা আগে ছিল ৫৫০ থেকে ৬৫০ টাকা।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী