সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কুল চাষে ঝুঁকছেন বেকার যুবকরা, জমি বেড়েছে ৫২ হেক্টর

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ৮৪১ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। যা গত বছর ছিল ৭৮৯ হেক্টর। অর্থাৎ এক বছরে জমির পরিমাণ বেড়েছে ৫২ হেক্টর। স্বল্প খরচে অধিক লাভ পাওয়ার আশায় বেকার যুবক ও চাষিদের অনেকেই এখন কুল চাষে ঝুঁকছেন।

জেলায় বল সুন্দরী, ভারত সুন্দরী, থাই আপেল, বাউ কুল, আপেল কুল, তাইওয়ান কুল, নারিকেলি ও নাইনটি জাতের কুল চাষ হচ্ছে। চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় কুল চাষে ঝুঁকি কম, খরচও কম এবং বাজারমূল্য ভালো। সাতক্ষীরার দোঁয়াশ মাটি ও নাতিশীতোষ্ণ আবহাওয়া কুল চাষের জন্য উপযোগী হওয়ায় অনাবাদি অনেক জমিও এই চাষে ব্যবহার হচ্ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি কুল চাষ হয়েছে কলারোয়া উপজেলায়—৪৭০ হেক্টর জমিতে। এরপর তালা উপজেলায় ১৬৫ হেক্টর, সদর উপজেলায় ১১২ হেক্টর, কালিগঞ্জে ৪৫ হেক্টর, শ্যামনগরে ২৫ হেক্টর, আশাশুনিতে ২০ হেক্টর এবং দেবহাটায় ৪ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, জেলার চাহিদা মিটিয়ে এখন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে সাতক্ষীরার কুল। অনেকে রপ্তানির সম্ভাবনাও দেখছেন।

জেলা কৃষি কর্মকর্তা জানান, ‘চাষিদের আগ্রহ বাড়ায় আমরা প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। কুল চাষে উৎপাদন ও আয় বাড়ছে। এতে করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনে নামারবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি

গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে পুরোনো প্রশ্নের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিহারের নতুনবিস্তারিত পড়ুন

  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী
  • কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ
  • এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
  • অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী