সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সারা বাংলাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতক্ষীরা প্রান্তে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সাবেক সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার প্রবীর রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. মশিদুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা