বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করবো : স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানের সময়ে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি। অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি। নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে। নির্বাচন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা চেষ্টা করব।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্ত ছড়াতে পারবে না। সত্যি সংবাদ আপনারা প্রকাশ করেন। এটার মধ্যে কোনো লুকোচুরির সুযোগ নেই। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল তো থাকবেই। তারা সব সময় সমস্যা তৈরি করার চেষ্টা করে।

তিনি বলেন, একটি হত্যা মামলায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা ছিল, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। সুতরাং এখানে তদন্তে বেশি সময় লাগে। নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। অনেকে স্বার্থের জন্য নিরীহ ব্যক্তিকে মামলার আসামি করেছে। যদি প্রকৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় দেয়া হলে মামলাগুলোর তদন্তে বেশি সময় লাগত না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সঙ্গে রাজনীতিক দলের কোনো বিভেদ নেই। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। আপনাদের (রাজনৈতিক দলের) কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। এজন্য রাজনীতিক দলগুলোর কাছে অনুরোধ করব যাতে তারা বিরোধ তৈরি না করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী