বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে.

সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে রবিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা, কালিগঞ্জ প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানগুলো দিবসটি পালনের জন্য পৃথক পৃথক ভাবে নানান কর্মসূচি গ্রহণ করে।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিবসের কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে ৩১বার তপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
সকাল ৭টার সময় সরকারি, বেসরকারি, স্কুল কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বীমা ও এনজিও প্রতিষ্ঠানসহ বিভিন্ন হাটবাজারে. জাতীয় পতাকা. উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বিজয়স্তম্ভে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী সহ সকল অফিসারগণ পুষ্পস্তবক অর্পণ করেশ্রদ্ধা জানান্। কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি আব্দুল হামিদ, সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ বাহার ও আবুল কালাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ পুষ্প মাল্য অর্পণ করেন।

রিপোর্টার্স ক্লাবের পক্ষে সভাপতি নিয়াজ কাওছারতুহিন ও সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলুর নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর নেতৃত্বে মুক্তি বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। রাত বাত ১২টা ১মিনিটে থানা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলীমুন্সি এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট এর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ লীগ তাঁতী লীগ জাতীয় শ্রমিক লীগ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি উপজেলা সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুষ্প বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

কালিগঞ্জ সরকারি হাই স্কুল, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এমখাতুল প্রাথমিক বিদ্যালয় সদরপ্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি কলেজ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ এর শিক্ষক শিক্ষার্থীরা একে একে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মমাদ্রাসা ইউনিয়ন পরিষদ সমূহ পৃথক পৃথকভাবে দিবস টি পালন করেন সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ফায়ার সার্ভিস, স্কুল কলেজের গার্লস গাইড এর সমন্বয় কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!