বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের গুতিয়াখালী খালে পাটা দিয়ে দখলের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গুতিয়াখালি খাল নেট পাটা দিয়ে রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত (২০ মার্চ) বৃহস্পতিবার রাত ৮টার সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর মৌজার বালা পোতা সংলগ্ন গুতিয়াখালী খালে। দখলকারীরা পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন এবং কালিগঞ্জ থানার চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজামের পরস্পর সহযোগিতায় খাল দখল এর কথা বললেও বিষয়টি তারা অস্বীকার করেন।

এ প্রসঙ্গে চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন খাল দখল সম্পর্কে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

গত ৩দিন ধরে এই দখল কার্যক্রম চালালেও স্থানীয় তহাসিলদার সুদিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

তবে বিষয়টি নিয়ে ২/১দিনের মধ্যে অভিযান চালিয়ে অবৈধ নেট পাঠা অপসারণের সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রায় ৩৩ একর এর গুতিয়াখালী সরকারি খাস খালটি ১২৮৩ /৭২ -৭৩ নং ইজারা কেসে দীর্ঘদিন যাবত খালটি ইজার দেওয়া হত। দুই পক্ষের বিরোধ কে কেন্দ্র করে গত ২বছর যাবত জনগণের জন্য খালটি উন্মুক্ত রেখে পানি সরানোর ব্যবস্থা করা হয়।

এই সুযোগে পার্শ্ববর্তী আশাশুনি থানার একটি গ্রুপ দখল করে নিয়েছে বলে আশেপাশের ভুক্তভোগী গ্রামবাসী জানান।

এই অবৈধ দখলদারের হাত থেকে খালটি অপসারণের জন্য এলাকাবাসী জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড