বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনা আহত ৫ 

কালিগঞ্জ সাতক্ষীরা মহাসড়কের সাতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের সামনের চাকার পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় কালিগঞ্জ সাতক্ষীরা মহাসড়কের সাতপুর ব্রিজ সংলগ্ন এলাকায়।
ওই সময় গুরুতর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলো কালিগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বদর উদ্দিন (৭৬), কালিকাপুর গ্রামের আলহাজ্ব আব্দুল মালেক গাজীর ছেলে নজরুল ইসলাম(৬২), খড়মি গ্রামের আজহার আলীর ছেলে শহীদ(৩৭), একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪০), ভদ্রখালী গ্রামের শামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম(৫০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে এবং হাসপাতালে আহতরা জানান, সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জ বাস টার্মিনাল হতে যশোর জ ১১-০১৩৫ নং একটি যাত্রীবাহী বাস কালিগঞ্জ হতে সাতক্ষীরা যাওয়ার পথে সাদপুর ব্রিজ ওঠার আগে পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাঁশ বাগানের খাদে পড়ে যায়। ওই সময় স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈবুর রহমান সাংবাদিকদের জানান দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে আরো হতাহত ঘটতে পারতো।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন