শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতাল মসজিদের বারান্দা, অযুখানা দ্রুত নির্মানের দাবি

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের বারান্দা, সিড়ি ও অযুখানা দ্রুত নির্মানের দাবি জানিয়েছেন মুসল্লিরা।

মসজিদের ভিতরে মুসল্লিরা অবস্থান করতে পারলেও বিশেষ করে জুমআর নামাজের সময় উপচেপড়া ভীড়ের কারণে বারান্দায় তাদের নামাজ আদায় করতে অসুবিধায় পড়তে হচ্ছে।

কয়েকজন মুসল্লি জানান, আমরা নিয়মিত হসপিটাল জামে মসজিদে নামাজ আদায় করি। বারান্দা রেডি না হওয়ায় আমাদের আসতে একটু দেরী হলেই নামাজ পড়তে পারি না। অন্য মসজিদে যেতে হয়।

মসজিদটির বারান্দা, অযুখানা, সাইকেল শেড নির্মান সহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহনের দাবি জানান তারা।

এ ব্যাপারে কলারোয়া হাসপাতাল জামে মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুস সালাম ও খাদেম মনিরুল ইসলাম জানান, আমাদের মসজিদটি এখনও নির্মানাধীন। বিধায় কিছু সমস্যা আছে, নির্মাণ সম্পন্ন হলে অসুবিধা কেটে যাবে।

মসজিদ নির্মান কমিটির সদস্য সচিব অধ্যক্ষ ইউনুস আলী জানান, সকলের সহযোগিতায় মসজিদটির ওযুখানা, বারান্দা ও সিড়ি নির্মিত হলে মুসল্লীদের নামাজের জায়গার সমস্যার সমাধান হবে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত আছেন। হসপিটালের সকল সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যানেজিং কমিটির মিটিং ও অনুমোদনের প্রয়োজন আছে।

সমস্যাটি বিবেচনা পূর্বক হসপিটাল কমিটির মিটিংয়ে বিষয়টি মাননীয় এমপি ও সিভিল সার্জন মহোদয়ের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত জানান, হসপিটাল চত্বরে অবস্থিত হাসপাতাল জামে মসজিদের মুসল্লিদের নামাজের সমস্যাটি সমাধানে হসপিটাল ব্যবস্থাপনা কমিটি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়ে সমাধান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান