শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে ১৮০ স্কুল ব্যাগ বিতরণ

কলারোয়ার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্যদের এক আলোচনা সভায় ১৮০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মো: আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ব্যাগ বিতরণের উদ্বোধন ঘোষনা করেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-স্কুলের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী আব্দুস সাত্তার মোড়ল, সমাজসেবক আলহাজ¦ আয়ুব আলী, শাহাজাহান কবির, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ও সমাজসেবক প্রভাষক মেহেদী হাসান জুয়েল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্কুলের শিক্ষক মো: আবু জাহিদ, তাপসী রাবেয়া, রহিমা খাতুন, শফিকুল ইসলাম, নাজমা পারভীন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-শিক্ষক মো: আবু জাহিদ। উল্লেখ্য, স্কুলের দাতা সদস্যদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ১৮০স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল