শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রূপগঞ্জে অটোরিকশা চালককে জবাই করে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটো রিক্সা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণ খালি বাজার-ভোলাবো সড়কের (মানিকের সড়ক) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।

তিনি জানান, ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণ খালি বাজার-ভোলাবো সড়কের (মানিকের সড়ক) এ অটোরিকশা চালকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটো রিক্সা ছিনতাই করতে না পেরে চালককে জবাই করে হত্যা করে পালিয়ে গেছে ।

লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানোর প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান