রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই গরমে অফিসে যেতে নিন হালকা মেকআপ

যেসব কর্মজীবী নারী অফিস কিম্বা কাজের জন্যে বাইরে যান, তারা অনেকেই জানেন না এক্ষেত্রে কতটা মেকআপ নেওয়া উচিত। বিশেষ করে এই গরমের দিনে তাদের কেমন মেকআপ নিতে হবে। এসব সৌন্দর্যপিয়াসী নারীদের জন্যেই এই প্রতিবেদন।

#সকালে উঠে মুখ ধুয়ে সেরে নিন আপনার বেইজ মেকআপ। রোদের হাত থেকে ত্বক বাঁচাতে, বলিরেখা প্রতিরোধ করতে সানস্ক্রিন এর কোনই বিকল্প নেই। তাই এসপিএফ ৫০+ একটি সান্সক্রিন বেছে নিন এবং মেকআপ রুটিনে সবার আগে মেখে নিন এই সানস্ক্রিন।

#এবার মুখে মেখে নিন পছন্দের বিবি অথবা সিসি ক্রিম। ঈদের কয়দিন চেহারায় এত ভারী ফাউন্ডেশান লাগিয়েছেন, তাই এবার ত্বক কিছুটা রেহাই পাক।

#আপনার স্কিনটোন এর চেয়ে দুই শেড হালকা একটা কন্সিলার দিয়ে চোখের নিচের কালি ঢেকে ফেলুন। এবার একটা ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে বিবি অথবা সিসি ক্রিম এবং কন্সিলার চেহারায় মিশিয়ে নিন।

#যদি চেহারা কন্ট্যুর, হাইলাইট করতে আলসেমি লাগে, তাহলে হালকা ব্লাশ মেখে নিন। এটা করলে চেহারায় রং ফিরে আসবে।

#চোখে ভারী শ্যাডো না দিয়ে হালকা রং দিয়ে ক্রিজ কেটে নিন। আইলাইনার দেওয়ার সময় না পেলে ঘন করে মাসকারা লাগিয়ে নিন। দেখবেন সুন্দর লাগছে।

#সবশেষে আপনার মুড এর ওপর নির্ভর করে লিপস্টিক লাগিয়ে নিন। সাধারণ মেকআপ লুক নিতে চাইলে হালকা গোলাপি বা কমলা রঙের লিপস্টিক লাগিয়ে নিন। এতে অসাধারণ একটা লুক পাবেন।

ঈদের পর তো জমিয়ে শুরু করেছেন অফিস। এবার অফিস এবং বাইরে কর্মক্ষেত্রে আবার ফ্রেশ ভাব নিয়ে জীবন চলুক স্বাভাবিক নিয়মে এবং সুস্থতার সাথে।

মডেল : মৌমিতা

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের